AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: চিতাবাঘের হামলায় আহত মহিলা চা বাগানের শ্রমিক

Jalpaiguri: শুক্রবার বাগানের ১০ নম্বর সেকশনে যখন তিনি পাতা তোলার কাজ করছিলেন, তখন আচমকা একটি চিতাবাঘ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। মুখে, মাথায় ও কপালে থাবা বসিয়ে দেয় চিতা বাঘটি। রক্তাক্ত অবস্থাতেই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে চিতাবাঘটি তাঁকে ছেড়ে চম্পট দেয়।

Jalpaiguri: চিতাবাঘের হামলায় আহত মহিলা চা বাগানের শ্রমিক
আহত মহিলা শ্রমিক Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 9:36 PM
Share

জলপাইগুড়ি: চিতাবাঘের হামলায় জখম হলেন এক মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের আংড়াভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাগান শ্রমিকদের মধ্যে। জানা গিয়েছে, আহত মহিলা শ্রমিকের নাম ঝালো ওরাওঁ (৫৫)। বাড়ি কলাবাড়ি চা বাগানের ডায়না লাইনে।

শুক্রবার বাগানের ১০ নম্বর সেকশনে যখন তিনি পাতা তোলার কাজ করছিলেন, তখন আচমকা একটি চিতাবাঘ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। মুখে, মাথায় ও কপালে থাবা বসিয়ে দেয় চিতা বাঘটি। রক্তাক্ত অবস্থাতেই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে চিতাবাঘটি তাঁকে ছেড়ে চম্পট দেয়। কর্মরত অন্যান্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে প্রথমে কলাবাড়ি বাগানের নিজস্ব হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে তাঁকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভর্তি করা হয় মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

এবিষয়ে ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, “আহত মহিলার চিকিৎসা যাবতীয় দায়িত্ব বনদপ্তরই বহন করছে। সমস্ত পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখা হচ্ছে।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা