AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: পুজোর মুখেই হকার উচ্ছেদ, ধুন্ধুমারকাণ্ড জলপাইগুড়িতে

Jalpaiguri: পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় যায় পুলিশ। তখন আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।  প্রতিবাদে পথ অবরোধ করে রাস্তায় বসে পড়েন হকারেরা। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পুলিশের গাড়ির লাইট ভেঙে যায়।

Jalpaiguri: পুজোর মুখেই হকার উচ্ছেদ, ধুন্ধুমারকাণ্ড জলপাইগুড়িতে
হকার উচ্ছেদ ঘিরে ধুন্ধুমারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 04, 2024 | 5:44 PM
Share

জলপাইগুড়ি: পুজোর মুখে হকার উচ্ছেদ নিয়ে ধুন্ধুমারকাণ্ড জলপাইগুড়ি দিনবাজারে। শুক্রবার বিকালে হকার উচ্ছেদে নামে কোতোয়ালি থানার পুলিশ। আর তখন উচ্ছেদে বাধা দেন হকারেরা। হকারদের বক্তব্য, তাঁদের কোনও কথা না শুনে, পরিস্থিতি বিবেচনা না করে পুলিশ উচ্ছেদ অভিযান চালাতে থাকে। প্রতিবাদে পথ অবরোধ করে রাস্তায় বসে যান হকারেরা।

পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় যায় পুলিশ। তখন আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।  প্রতিবাদে পথ অবরোধ করে রাস্তায় বসে পড়েন হকারেরা। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পুলিশের গাড়ির লাইট ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।  কয়েকজনকে আটক করে পুলিশ।

এক হকারের বক্তব্য, “পুজোর মুখে কয়েকটা কেনাবেচা হয়। সারা বছর এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকি। এই পরিস্থিতি পুজোর মুখেই কেন হকার উচ্ছেদ? পুলিশ আমাদের কোনও কথাই শুনতে চায়নি।” পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি কাজে বাধা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?