AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Himanta Biswa Sarma: ‘রেখার লড়াই আমাদের সকলের লড়াই’, সন্দেশখালিতে বললেন হিমন্ত বিশ্বশর্মা

Sandeshkhali: এদিন হিমন্ত বিশ্বশর্মা বলেন, "রেখা পাত্র যে লড়াই লড়েছেন, সেটা শুধু রেখার একার নয়। এই লড়াই আমাদের সকলের। সন্দেশখালি বাংলার ভাবমূর্তিতে যে ধাক্কা দেশের সামনে দিয়েছে তা বলার ভাষা নেই। দেশের যেখানেই যেতে হচ্ছে সেখানেই আমাদের সন্দেশখালির কথা শুনতে হচ্ছে। আপনাদের লড়াইয়ের সঙ্গে আমরা আছি।"

| Edited By: | Updated on: May 19, 2024 | 8:21 PM
Share

সন্দেশখালি: নির্বাচনী প্রচারে এসে রবিবারও সন্দেশখালি প্রসঙ্গ শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। পুরুলিয়ার সভা থেকে এদিন মোদী বলেছেন, শাহজাহানকে বাঁচাতে নারী সুরক্ষার সঙ্গে আপোষ করেছে তৃণমূল। সেই সন্দেশখালিকে হাতিয়ার করেই এদিন বারাসতে প্রচারে দেখা গেল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও। তাঁর অভিযোগ, “রেখা পাত্রর জন্য মমতাদিদির প্রাণ কাঁদে না। তাঁর কাছে শেখ শাহজাহান নিজের। প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে যাতে সিবিআই তদন্ত না হয়। তবে একটা কথা মনে রাখবেন আমাদের দেশে সত্যের জয় সবসময় হবে।”

এদিন হিমন্ত বিশ্বশর্মা বলেন, “রেখা পাত্র যে লড়াই লড়েছেন, সেটা শুধু রেখার একার নয়। এই লড়াই আমাদের সকলের। সন্দেশখালি বাংলার ভাবমূর্তিতে যে ধাক্কা দেশের সামনে দিয়েছে তা বলার ভাষা নেই। দেশের যেখানেই যেতে হচ্ছে সেখানেই আমাদের সন্দেশখালির কথা শুনতে হচ্ছে। আপনাদের লড়াইয়ের সঙ্গে আমরা আছি।”

অসমের মুখ্যমন্ত্রী এদিন বলেন, সন্দেশখালি ন্যায় পাবেই। প্রধানমন্ত্রী পাশে আছেন। একইসঙ্গে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “এখানে বিজেপির সরকার এলে বাংলাও শ্রেষ্ঠ হবে। এখন এখানে সরকারি চাকরি নেই। শিক্ষকের চাকরির জন্য এখানে লক্ষ লক্ষ টাকা দিতে হয়। আর ফ্রিতে গুন্ডা পাওয়া যায়। বাংলায় এমন সন্দেশখালি অনেক আছে। এখানে রেখা পাত্র একবার জিতলেই দেখবেন বাংলায় মানুষ প্রতিবাদের সাহস পাবেন।”

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?