AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: সাপ্লিমেন্টারি তালিকায় লাভলির নাম, বাড়ছে রাজনৈতিক তরজা

SIR in Bengal: এবার এসআইআর প্রক্রিয়ায় সেই লাভলি খাতুনের নাম বিবেচনাধীন ছিল। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলে দেখা যায়, ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর। কী করে ভোটার তালিকায় নাম উঠে গেল, এই নিয়ে ফের সরব বিরোধীরা। বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে।

Malda: সাপ্লিমেন্টারি তালিকায় লাভলির নাম, বাড়ছে রাজনৈতিক তরজা
সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে লাভলি খাতুনেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 27, 2026 | 10:26 PM
Share

মালদহ: বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত লাভলি খাতুনের নাম সাপ্লিমেন্টারি ভোটের তালিকায়। জ্বলজ্বল করছে তাঁর নাম। কী করে হয়? এই প্রশ্ন যেমন বিরোধীরা তুলছে, তেমনই এই বিষয়কে নিয়েই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হচ্ছে তৃণমূলও। নতুন করে ফের লাভলি খাতুন নিয়ে শোরগোল মালদহে। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধও করল বিজেপি।

লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দায়ের হয় যে লাভলি খাতুন বাংলাদেশি অনুপ্রবেশকারী। বহু তথ্য প্রমাণ জমা করা হয়। অভিযোগ ওঠে, অবৈধভাবে তিনি বাংলাদেশ থেকে ভারতে আসেন। বাংলাদেশে তাঁর নাম ছিল নাসিয়া শেখ। এপারে এসে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে নিজের নাম বদলে জাল ডকুমেন্টস তৈরি করেন। এর পরিপ্রেক্ষিতে বিডিও তদন্ত করে রিপোর্ট দেন। যার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে তাঁর প্রধান, পঞ্চায়েতের সদস্যপদ এবং ওবিসি সার্টিফিকেট বাতিল করে প্রশাসন। কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়নি। যদিও এই নিয়ে সেইসময় সরব হয় বিরোধীরা।

এবার এসআইআর প্রক্রিয়ায় সেই লাভলি খাতুনের নাম বিবেচনাধীন ছিল। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলে দেখা যায়, ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর। কী করে ভোটার তালিকায় নাম উঠে গেল, এই নিয়ে ফের সরব বিরোধীরা। বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে। বিজেপির অভিযোগ, কমিশনের কোনও কোনও অফিসারের ব্যর্থতার জন্য এই সব হচ্ছে। অবিলম্বে লাভলির নাম বাতিল নিয়ে পদক্ষেপের জন্য আর্জি জানিয়েছে বিজেপি।

অন্যদিকে, লাভলির নাম থাকা নিয়ে তৃণমূল কোনও মন্তব্য না করলেও এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে। তৃণমূলের বক্তব্য, প্রথম থেকেই নানা ভুল করে চলেছে কমিশন। বিজেপির অঙ্গুলিহেলনে এসব হচ্ছে বলে তাদের অভিযোগ।

Follow Us