AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman: ‘…এখন হাঁটু জলে নেমে পাবলিক রিলেশন করছেন?’, মুখ্যমন্ত্রীকে বিঁধলেন সেলিম

Bardhaman: বাম নেতা এ দিন বলেন, "উনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এফেক্ট নেই। উনি দৃষ্টি ঘোরাতে চাইছেন এই ব্যর্থতা থেকে। প্রথম চিঠি তিনি ২০২১ দিয়েছিলেন তারপর ঘুমিয়ে থাকলেন কেন? যখন বন্যার জল ঢুকে মানুষ বিপদে পড়ল তখন ওনাকে চিঠি লিখতে হল?"

Bardhaman: '...এখন হাঁটু জলে নেমে পাবলিক রিলেশন করছেন?', মুখ্যমন্ত্রীকে বিঁধলেন সেলিম
মুখ্যমন্ত্রীকে বিঁধলেন সেলিমImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 9:55 PM
Share

বর্ধমান: রাজ্য বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলার পাশাপাশি ডিভিসি-র জল ছাড়ার প্রসঙ্গ তোলেন তিনি। শুধু তাই নয়, ডিভিসি-র জল ছাড়া নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, তিনি ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনীতি। আর এবার মুখ খুললেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

বাম নেতা এ দিন বলেন, “উনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এফেক্ট নেই। উনি দৃষ্টি ঘোরাতে চাইছেন এই ব্যর্থতা থেকে। প্রথম চিঠি তিনি ২০২১ দিয়েছিলেন তারপর ঘুমিয়ে থাকলেন কেন? যখন বন্যার জল ঢুকে মানুষ বিপদে পড়ল তখন ওনাকে চিঠি লিখতে হল?” এরপর বাম আমলের উদাহরণ টেনে তিনি বলেন, “বামফ্রন্ট সরকারের আমলে জুন মাস থেকে সরকারি পর্যায়ে এই প্রস্তুতি নেওয়া হত। বাঁধ কোথায় নির্মাণ হবে, পঞ্চায়েতী ব্যবস্থাকে নামানো হত। কারণ এই এলাকা বন্যা প্রবণ। প্রতিবার বর্ষাকালীন অধিবেশনে এই নিয়ে আলোচনা হয়। এইবছর হয়েছিল? এখন অনেক আগে থেকে যানা যায় আবহাওয়া সম্পর্কে। তিনি আগে থেকে ব্যবস্থা নিলেন না কেন? এখন হাঁটু জলে নেমে পাবলিক রিলেশন করছেন?”

অপরদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার বলেছেন, “ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। আটটা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। উনি নতুন পাওয়ার প্ল্যান্ট বসাতে পারেননি। এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সব বিদ্যুত ডিভিসি দেয়। মুখ্যমন্ত্রী জানেন সেটা। আমি কমপ্লেন করব।”

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?