AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat: আবার কী হল? ফের বসিরহাটের SP অফিসে CBI

Basirhat: এর আগে গত ১৬ তারিখ এসপি-র অফিসে পৌঁছয় সিবিআই-এর একটি টিম। গোয়েন্দা সূত্রে খবর, ইডি -র উপরে হামলার ঘটনায় ন্যজাট থানায় যে ২ টো মামলা দায়ের হয়েছিল, ওই সব মামলাতে কোনও দাবিদারহীন বাজেয়াপ্ত আছে কি না, সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়ে নোটিস দেওয়া হয়।

Basirhat: আবার কী হল? ফের বসিরহাটের SP অফিসে CBI
বসিরহাট এসপি অফিসে সিবিআই Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 23, 2024 | 1:21 PM
Share

বসিরহাট: আবার বসিরহাটে সিবিআই। সন্দেশখালিকাণ্ডের তদন্তে ফের সেখানে গোয়েন্দা আধিকারিকরা। মঙ্গলবার বসিরহাট পুলিশ সুপারের অফিসে পৌঁছেছে সিবিআই-এর একটি দল। জানা গিয়েছে,এর আগে বাজেয়াপ্ত হওয়া দাবিহীন সামগ্রীর তালিকা চেয়েছিলেন গোয়েন্দারা। তবে এ দিন, তার খোঁজেই সেখানে গিয়েছেন কি না সেই বিষয়টি স্পষ্ট নয়।

এর আগে গত ১৬ তারিখ এসপি-র অফিসে পৌঁছয় সিবিআই-এর একটি টিম। গোয়েন্দা সূত্রে খবর, ইডি -র উপরে হামলার ঘটনায় ন্যজাট থানায় যে ২ টো মামলা দায়ের হয়েছিল, ওই সব মামলাতে কোনও দাবিদারহীন বাজেয়াপ্ত আছে কি না, সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়ে নোটিস দেওয়া হয়। একইসঙ্গে ইডি-র উপর হামলার ঘটনায় বেশকিছু তথ্য ও নথি চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এরপর আজ সেখানে ফের পৌঁছলেন গোয়েন্দারা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রসঙ্গত, সন্দেশখালিতে ইডি-র উপর হামলার ঘটনা, ন্যাজাট থানায় দায়ের হওয়া দুটো অভিযোগেরই তদন্ত করছে সিবিআই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। তবে ন্যাজাট থানায় দায়ের হওয়ার দুটি অভিযোগের ভিত্তিতে পুলিশ এতদিন যা তদন্ত করেছে, তাতে বাজেয়াপ্ত হওয়া জিনিস তালিকা-তথ্য ও নথি পেতে নোটিস জারি করে সিবিআই।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন