AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: এক বুথ থেকেই ‘উধাও’ ৫০৮ জনের নাম, বসিরহাটে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা, অবরুদ্ধ রাস্তা

SIR List: বিক্ষোভকারীদের দাবি, বিষয়টি জানার পর তাঁরা বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করেছেন। বিএলও, ইআরও, এইআরও-দের কাছেও ডেপুটেশনও দেওয়া হয়েছে। কিন্তু কোনও স্তর থেকেই কোনও সদুত্তর আসেনি। তাতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে শনিবার স্বরূপনগর-নগরকচুয়া রোড অবরোধ করেন গ্রামবাসীরা।

SIR in Bengal: এক বুথ থেকেই ‘উধাও’ ৫০৮ জনের নাম, বসিরহাটে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা, অবরুদ্ধ রাস্তা
ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 28, 2026 | 4:13 PM
Share

বসিরহাট: প্রকাশিত একের পর এক সাপ্লিমেন্টারি লিস্ট। নাম বাদ যেতেই ক্ষোভের আগুন দিকে দিকে। একদিন আগেই দেখা গিয়েছিল ঘাটালে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মূলগ্রামে তিন বুথে ৭৫০ জন বিবেচনাধীনের মধ্যে ৫০০ জনেরই নাম বাদ গিয়েছে। এবার ভোটার তালিকা থেকে এক ধাক্কায় ৫০৮ জন গ্রামবাসীর নাম বাদ পড়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বসিরহাট দু নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের স্বরুপনগর গ্রাম। ঘটনা ১১ নম্বর বুথে প্রশাসনের একাধিক স্তরে জানিয়েও কোনও সদুত্তর না মেলায় অবশেষে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ কয়েকশো গ্রামবাসীদের। 

জানা গিয়েছে, এই বুথে মোট ভোটার সংখ্যা ১১৯৩ জন। সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকায় দেখা যায়, তার মধ্যে ৫০৮ জনের নামই নেই। অর্থাৎ, একটি বুথের প্রায় অর্ধেক ভোটারের নাম বাদ পড়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে তীব্র চাপানউতোর শুরু হয়ে যায়। 

বিক্ষোভকারীদের দাবি, বিষয়টি জানার পর তাঁরা বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করেছেন। বিএলও, ইআরও, এইআরও-দের কাছেও ডেপুটেশনও দেওয়া হয়েছে। কিন্তু কোনও স্তর থেকেই কোনও সদুত্তর আসেনি। তাতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে শনিবার স্বরূপনগর-নগরকচুয়া রোড অবরোধ করেন গ্রামবাসীরা। 

অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, পরিকল্পিতভাবে এই বিপুল সংখ্যক ভোটারের নাম কাটানো হয়েছে। অবিলম্বে প্রত্যেকটি নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের দাবি, যতক্ষণ না প্রশাসন তাঁদের নাম ফেরানোর বিষয়ে গ্যারান্টি দিচ্ছে, ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে। এই অবরোধের জেরে এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। 

Follow Us