AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: ‘আর টাকা চাইব না…’, এভাবেই নাকি মুচলেকা দিতে হয়েছিল সন্দেশখালির বৃদ্ধকে

Sandeshkhali: ২০০৯ সাল পর্যন্ত জমি লিজের টাকা পেয়েছেন তিনি। কিন্তু, এরপর থেকে আর কিছুই পাননি বলে অভিযোগ। টাকা চাইতে গেলে হুমকি, শাসানি, গা জোয়ারির মুখে পড়তে হয়েছে বলে ক্ষোভ উগরে দিচ্ছেন অসহায় বৃদ্ধ। এমনকী 'আর টাকা চাইব না'- এই মর্মে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছে বলে অভিযোগ বছর সত্তরের প্রভাসবাবুর।

| Edited By: | Updated on: Feb 22, 2024 | 7:02 PM
Share

সন্দেশখালি: কী চলেছে সন্দেশখালিতে? এতদিন ধরে কী চলে এসেছে সেখানে? তা নিয়ে একের পর এক মারাত্মক অভিযোগ উঠে আসতে শুরু করেছে। মুখ খুলতে শুরু করেছেন গ্রামের মহিলারা। অভিযোগের শেষ নেই সন্দেশখালির আম জনতার। এবার মুখ খুললেন বয়সের ভারে ন্যুব্জ, অসহায় এক বৃদ্ধ। সন্দেশখালির বাসিন্দা প্রভাস ভুঁইয়া। বয়স বছর সত্তরের আশপাশে। অভিযোগ, ভেরির জন্য লিজ দেওয়া জমির টাকা বছরের পর বছর ধরে পাচ্ছেন না তিনি।

২০০৯ সাল পর্যন্ত জমি লিজের টাকা পেয়েছেন তিনি। কিন্তু, এরপর থেকে আর কিছুই পাননি বলে অভিযোগ। টাকা চাইতে গেলে হুমকি, শাসানি, গা জোয়ারির মুখে পড়তে হয়েছে বলে ক্ষোভ উগরে দিচ্ছেন অসহায় বৃদ্ধ। এমনকী ‘আর টাকা চাইব না’- এই মর্মে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছে বলে অভিযোগ বছর সত্তরের প্রভাসবাবুর। টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে নিজেই জানালেন কী ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

জমি লিজের টাকা পেতেন কি না, সে বিষয়ে প্রশ্ন শুনেই প্রভাস ভূঁইয়া বললেন, ‘আগে পেতাম। এখন তো আর দেয় না।’ বৃদ্ধের সরাসরি অভিযোগ, এলাকায় যাঁরা তৃণমূলের নেতারা রয়েছেন, তাঁদের দিকেই। প্রভাসবাবুর বক্তব্য, তিনি বিজেপি করেছেন বলেই এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। এমনকী উত্তম সর্দার ও তাঁর সাগরেদদের সামনে তাঁর ছেলেকে কান ধরে উঠবোস পর্যন্ত করতে হয়েছে বলে দাবি বৃদ্ধের। বললেন, ‘বিজেপি করেছি বলে ছেলেদের শাসাচ্ছে। আমি বাবা হয়ে কি দেখব চুপ করে! আমি ছুটে গিয়ে পা ধরলাম। বললাম ছেলেকে মেরো না।’

অভিযোগ রয়েছে আরও। নিরুপায় বৃদ্ধ টিভি নাইন বাংলার ক্যামেরায় অভিযোগ তুললেন, তাঁর ছেলের রিকশা চালানোও প্রায় মাস চারেক বন্ধ করে দেওয়া হয়েছিল। এমন অবস্থায় ভয়ে সন্ত্রস্ত অবস্থায় সন্দেশখালিতে দিন কাটছে অসহায় বৃদ্ধ-বৃদ্ধার।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...