AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: ‘আরে স্নান করছিলাম, দরজা খোলা পেয়ে কখন অজিত ঢুকল জানিই না’

Sandeshkhali: এ দিকে, অজিতকে আশ্রয় দেওয়ার জন্য গ্রামবাসীরা একাংশ দোষারোপ করতে থাকেন বাড়ির মালিককে। যদিও, বাড়ির মালিক জানান, তিনি জানতেনই না। কখন অজিত ভিতরে প্রবেশ করেছেন। প্রৌঢ় জানালেন, "আমি তো স্নান করছিলাম। দরজা খোলা ছিল। কখন ঢুকে গেছে জানি না।"

| Edited By: | Updated on: Feb 25, 2024 | 5:33 PM
Share

সন্দেশখালি: ‘অজিত মাইতি কোথায়? ওকে আমাদের হাতে ছাড়ুন’ ঠিক এই ধরনেরই মন্তব্য শোনা গেল গ্রামবাসীদের গলায়। এ দিকে, অজিতের খোঁজে যখন গ্রামের মহিলারা তখন জানা গেল তিনি লুকিয়ে রয়েছেন সিভিক ভলান্টিয়রের বাড়িতে। এ দিকে, সেই বাড়িতেও ততক্ষণে পৌঁছে গিয়েছেন গ্রামবাসী মহিলারা। অজিতকে উদ্ধারে সেখানে গিয়েছে পুলিশ আধিকারিকরাও।

এ দিকে, অজিতকে আশ্রয় দেওয়ার জন্য গ্রামবাসীরা একাংশ দোষারোপ করতে থাকেন বাড়ির মালিককে। যদিও, বাড়ির মালিক জানান, তিনি জানতেনই না। কখন অজিত ভিতরে প্রবেশ করেছেন। প্রৌঢ় জানালেন, “আমি তো স্নান করছিলাম। দরজা খোলা ছিল। কখন ঢুকে গেছে জানি না।”

এবার অজিত মাইতি ঢুকে পড়ায় কার্যত ফাঁপড়ে পড়েছেন বাড়ির মালিক। তিনি দাঁড়িয়ে বাইরে। আর অজিত ভিতরে। নিজের বাড়িতেই ঢুকতে না পেরে কপালে হাত প্রৌঢ়র। জানালেন, “আরে আমি জানিই না কখন ঢুকেছে। গেট খোলা ছিল নিজে থেকেই ঢুকে পড়েছে। তবে হ্যাঁ অজিতকে আমি চিনি। যদি অন্যায় করে তাহলে শাস্তি হোক।”

প্রসঙ্গত, আজ অজিত বলেছেন, ২০১৯ সালের আগে তিনি বিজেপিতে ছিলেন। তৃণমূল ও শেখ সিরাজউদ্দিনের সঙ্গে মিশে তিনি ভুল করেছেন। সেই কারণেই তাঁর এই দুর্দশা। অপরদিকে, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “অজিত মাইতিকে আগেই সরিয়ে দিয়েছি। উনি কোনও কালেই অঞ্চল সভাপতি ছিলেন না। জয়েন্ট কনভেনর তো আগেই জানালাম হলধর ও শক্তিদা। কেউ অন্যায় করলে সে শাস্তি পাবে।”

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?