AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi News: মোদীর সভায় যেতে ‘বাধা’? সন্দেশখালির নির্যাতিতারা বললেন, ‘চাপ এলেও যাব’

Sandeshkhali:সন্দেশখালির এক নির্যাতিতা টিভি ৯ বাংলাকে বললেন, "আমার ইচ্ছা অবশ্যই রয়েছে। মুখ্যমন্ত্রী ডাকলেও যাব। প্রধানমন্ত্রী ডাকলেও যাব। কিছু লোক সমস্যা তৈরি করছে। ওরা বললেও যাব। না বললেও যাব।" আরও এক নির্যাতিতা জানালেন, "ওরা বারণ করলেও যাব। আমাদের বারণ করবে কেন? চাপ এলেও যাব। এখানে কী কী হয়েছে প্রধানমন্ত্রীকে বলব।"

Narendra Modi News: মোদীর সভায় যেতে 'বাধা'? সন্দেশখালির নির্যাতিতারা বললেন, 'চাপ এলেও যাব'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যেতে বাধা?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 05, 2024 | 10:08 AM
Share

সন্দেশখালি: বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়া নিয়ে টানাপোড়েন। অভিযোগ, উঠছে তৃণমূলের চাপে পড়েই নাকি ‘টানাপোড়েনের’ মধ্যে ভুগছেন সন্দেশখালির মহিলারা। বিজেপি সন্দেশখালির পাঁচজন নির্যাতিতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাসতের সভায় নিয়ে যেতে চায়। তবে গেরুয়া শিবিরের দাবি, তাঁদের এই পরিকল্পনা বানচাল করতে চাইছে তৃণমূল। যদিও সে কথা উড়িয়ে দিয়েছে শাসক শিবির। কিন্তু নির্যাতিতাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর ডাক কি অস্বীকার করা সম্ভব? চাপ এলেও তাঁরা যাবেন।

সন্দেশখালির এক নির্যাতিতা টিভি ৯ বাংলাকে বললেন, “আমার ইচ্ছা অবশ্যই রয়েছে। মুখ্যমন্ত্রী ডাকলেও যাব। প্রধানমন্ত্রী ডাকলেও যাব। কিছু লোক সমস্যা তৈরি করছে। ওরা বললেও যাব। না বললেও যাব।” আরও এক নির্যাতিতা জানালেন, “ওরা বারণ করলেও যাব। আমাদের বারণ করবে কেন? চাপ এলেও যাব। এখানে কী কী হয়েছে প্রধানমন্ত্রীকে বলব।” তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত যদিও জানিয়েছেন, “এখন যদি বিজেপি-র লোকজন ভয় দেখান যে প্রধানমন্ত্রীর জনসভায় যেতে হবে। চাপ দেন। তাহলে ওনারা যাবেন। আমাদের কোনও আপত্তি নেই।”

প্রসঙ্গত, প্রায় দু’মাস সংবাদ শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। জমি দখল, বাড়ি ভাঙচুর, মহিলাদের ধর্ষণ, নিগ্রহ সহ একাধিক অভিযোগ উঠেছে। পথে নেমেছিলেন গ্রামের মেয়েরা। কখনও রাজ্যপালের কাছে, কখনও মহিলা কমিশন বা এসসি-এসটি কমিশনের কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন তাঁরা। আগামী ৬ মার্চ বুধবার বারাসতে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই পাঁচ নির্যাতিতাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর উদ্যোগ নিয়েছে বিজেপি। তবে আদৌ তাঁরা দেখা করতে পারবেন কি না সে কথা সময়ই বলবে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত