AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal: কলার ভেলায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেহ! করুণ ছবি দেখে তৃণমূলের যুক্তি, ‘রেওয়াজ রয়েছে’

Ghatal: জলযন্ত্রণার মধ্যে এই করুণ ছবিকে ইস্যু করে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক শীতল কপাট।  তিনি বলেন, "ইলেক্ট্রিক চুল্লি তৈরির কাজ আজও সম্পূর্ণ হল না। ঘাটাল পৌরসভায় কীসের উন্নয়ন হয়েছে? চেয়ারম্যান কী করেছেন? মাস্টার প্ল্যানের নাম করে কোটি কোটি টাকা লুঠ হচ্ছে।"

Ghatal:  কলার ভেলায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেহ! করুণ ছবি দেখে তৃণমূলের যুক্তি, 'রেওয়াজ রয়েছে'
ভেলায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেহImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 04, 2025 | 11:03 AM
Share

ঘাটাল: ভেলায় করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ। বানভাসি ঘাটালের মর্মান্তিক  ছবি ভাইরাল হতেই তুমুল রাজনৈতিক তরজা। ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা চৌধুরীর মৃত্যু হয় রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ। তিনি এই ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর কানহাইয়ালাল চৌধুরীর স্ত্রী। গ্রামের একপ্রান্তে শ্মশান। মৃতদেহ নিয়ে বেশ কিছুটা যেতে হবে। তাই ভরসা ভেলা। এই পুরো পথ ভেলায় করে চাপিয়ে নিয়ে যাওয়া হয় শ্মশানে।

জলযন্ত্রণার মধ্যে এই করুণ ছবিকে ইস্যু করে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক শীতল কপাট।  তিনি বলেন, “ইলেক্ট্রিক চুল্লি তৈরির কাজ আজও সম্পূর্ণ হল না। ঘাটাল পৌরসভায় কীসের উন্নয়ন হয়েছে? চেয়ারম্যান কী করেছেন? মাস্টার প্ল্যানের নাম করে কোটি কোটি টাকা লুঠ হচ্ছে।”

কিন্তু কেন দেহ কলার ভেলায় ভাসিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হল, তা নিয়ে যুক্তি খাঁড়া করেছেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি।  তিনি বলেন, “আত্মীয়রা নৌকয় করে নিয়ে গিয়েছেন। সেখানে  স্বাভাবিক রীতি অনুযায়ী কিংবা রেওয়াজ অনুযায়ী কলার ভেলাতে করে দেহ ভাসিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”

এমনিতেই জলযন্ত্রণায় দমবন্ধ অবস্থা ঘাটালবাসীদের। পান্না, ঘিসোরা-সহ একাধিক পঞ্চায়েতের বেশ কিছু জায়গা জলে ডুবে রয়েছে। সেক্ষেত্রে যোগাযোগের একমাত্র ভরসা সরকারি খেয়া বা বাড়িতে থাকা ডিঙি। কিন্তু কোথায় দেহ ভেলায় ভাসিয়ে নিয়ে যাওয়ার রেওয়াজ রয়েছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত