AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arambag Loksabha kendra: মাঠে লাঙল হাতে তৃণমূল প্রার্থী, তুললেন আলু; ভোটপ্রচারে নেমে হইহই ফেলে দিয়েছেন

Loksabha Election 2024: এতদিন আরামবাগের সাংসদ ছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। তবে এবার আর তাঁকে টিকিট দেয়নি দল। আরামবাগে এবারের প্রার্থী মিতালী বাগ। অঙ্গনওয়াড়ি কর্মী থেকে এবার সংসদীয় ভোটের ময়দানে তিনি। প্রার্থী হয়েই মিতালী বলেছিলেন, তিনি একজন নারী হিসাবে নারীদের কথা সংসদের অলিন্দে পৌঁছে দিতে চান।

Arambag Loksabha kendra: মাঠে লাঙল হাতে তৃণমূল প্রার্থী, তুললেন আলু; ভোটপ্রচারে নেমে হইহই ফেলে দিয়েছেন
আলু তুলে নিয়ে যাচ্ছেন মিতালী বাগ। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2024 | 9:04 AM
Share

ঘাটাল: কথায় বলে ভোট বড় বালাই! ভোট এলে রাজনৈতিক নেতারা যে কী কী করেন, তার হিসাব মেলা ভার। এই তো আরামবাগের তৃণমূল প্রার্থী ভোটের প্রচারে নেমে মাঠে লাঙল টানলেন, তুললেন আলু, এমনকী ঝুড়ি ভর্তি আলু নিয়ে মেঠো রাস্তা ধরে হাঁটাও লাগালেন। ভোটারদের মন কাড়তে এমনই অভিনব প্রচারে দেখা গেল হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগকে। বিরোধীরা এসবকে ভোটের গিমিক বললেও, মিতালী বলছেন, তাঁর কাছে নতুন নয় এই কাজ।

এতদিন আরামবাগের সাংসদ ছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। তবে এবার আর তাঁকে টিকিট দেয়নি দল। আরামবাগে এবারের প্রার্থী মিতালী বাগ। অঙ্গনওয়াড়ি কর্মী থেকে এবার সংসদীয় ভোটের ময়দানে তিনি। প্রার্থী হয়েই মিতালী বলেছিলেন, তিনি একজন নারী হিসাবে নারীদের কথা সংসদের অলিন্দে পৌঁছে দিতে চান।

আরামবাগ লোকসভা যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত, তারমধ্যে একটি মেদিনীপুরের চন্দ্রকোনা। সেখানেই প্রচারে বেরিয়ে মাঠে চলে যান। সেখানে কৃষকরা তখন কাজ করছিলেন। আলু তোলার কাজ করছিলেন মহিলারা। তাঁদের সঙ্গে হাত লাগান মিতালীও। কৃষকরা তো বটেই, হা হয়ে যান দলের লোকেরাও। তবে চন্দ্রকোনার বিজেপি নেতা সুদীপ কুশারি বলেন, দলে ওদের নাটক চলে। এখন প্রার্থীরাও নাটক করছেন।

Follow Us
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?