AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman: রায়নায় গন্ডগোল, BJP কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার ৩ TMC কর্মী

Bardhaman: বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের অভিযোগ, রায়নার হিজলনায় কয়েকজন কর্মী দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে মারধর করা হয়েছে। তিনি বলেন, "ইতিমধ্যেই আমরা পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছি।

Bardhaman: রায়নায় গন্ডগোল, BJP কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার ৩ TMC কর্মী
বর্ধমানে গন্ডোগোল Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 05, 2024 | 4:10 PM
Share

বর্ধমান: দলীয় পতাকা বাঁধা নিয়ে তুমুল অশান্তি বর্ধমানে। উত্তেজনা ছড়াল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়নায়। শনিবার রাত্রিবেলা দলীয় পতাকা লাগানোকে নিয়ে বচসা বাধে। ঘটনায় তিনজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা আবার শাসকদলের দাবি উস্কানিমূলক মন্তব্যের জন্যই কথা কাটাকাটি হয়েছে। তবে মারধর হয়নি। এই ঘটনায় গ্রেফতার ছ’জন তৃণমূল কর্মী।

বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের অভিযোগ, রায়নার হিজলনায় কয়েকজন কর্মী দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে মারধর করা হয়েছে। তিনি বলেন, “ইতিমধ্যেই আমরা পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছি। রায়নার মতো জায়গায় নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পেরেই তৃণমূল মরিয়া হয়ে এই আক্রমণ চালিয়েছে।”

পাল্টা রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল জানান,”বিজেপির কয়েকজন কর্মী এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য উস্কানিমূলক মন্তব্য করেছিল। আমাদের কয়েকজন কর্মী তার প্রতিবাদ করেছে। কথা কাটাকাটি হয়েছে। মারধরের কোনও ঘটনা ঘটেনি।”

Follow Us
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?