AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Bardhaman: ‘পার্টির লোক ডেকে আনব’, মদ্যপ অবস্থায় সরকারি হাসপাতালে ঢুকে মহিলা স্বাস্থ্যকর্মীকে গালাগালি রোগীর পরিবারের লোকজনের

Purba Bardhaman:

Purba Bardhaman: 'পার্টির লোক ডেকে আনব', মদ্যপ অবস্থায় সরকারি হাসপাতালে ঢুকে মহিলা স্বাস্থ্যকর্মীকে গালাগালি রোগীর পরিবারের লোকজনের
ডানদিকে গ্রেফতার হওয়া যুবক, বাঁদিকে স্বাস্থ্য কর্মী যাকে হুমকি দেওয়া হয়েছেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 16, 2024 | 11:23 PM
Share

বর্ধমান: যে সময় জুনিয়র চিকিৎসকরা নিজেদের সুরক্ষার দাবিতে আন্দোলন করছেন, ঠিক সেই সময় ফের স্বাস্থ্য কর্মীকে হেনস্থার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান থেকে। কর্তব্যরত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজের এক নার্সিংস্টাফকে মারমুখি অবস্থায় হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। প্রতিবাদ করলে পার্টির লোক ডেকে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক বিভাগে। স্বাস্থ্য কর্মীর অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশকে একজনকে আটক করেছে।

বর্ধমান মেডিক্যাল কলেজের ও হাসপাতালের নার্সিংস্টাফ লীলাবতী পাল-এর অভিযোগ, রোগীর আত্মীয় হিসেবে তিনজন তাঁদের কাছে আসেন। ভর্তির সময় নাম ভুল লেখা হয়েছে বলে দাবি করেন তাঁরা। সেই নাম পরিবর্তন করতে হবে বলে জানিয়ে শুরু থেকেই তাঁরা অভব্য আচরণ করছিলেন। অভিযোগ, টেবিলে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রও ছুড়ে ফেলে দেন। তাঁদের মধ্যে একজন মদ্যপ অবস্থায় ছিলেন বলেও দাবি লীলাবতির। ওই মদ্যপ ব্যক্তি ক্রমাগত অভব্য আচরণ করছিলেন এবং মারমুখী ভঙ্গীতে নানা কটুক্তি করছিলেন বলে অভিযোগ। লীলাবতী পাল বলেন, “এমআরআই করার কথা ছিল। আধার কার্ডে এক নাম আর রোগীর আর এক নাম বলছে। এবার নাম চেঞ্জ তো এমএসভিপি-র কাছে করতে হবে। আমি সেই কথাটাই পরিবারের লোকজনকে বলি। বলার পরই বলছে আমাদের বিএসটি দিতে হবে। আমরা সেটা দিতে পারি না। এরপরই আমায় মারতে যায় রোগীর পরিবারের লোক। খুব বাজেভাবে ব্যবহার করেছে। এমনকী পরিবারের লোকের একজন মদ্যপ অবস্থায় এসেছেন।”

কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনা প্রসঙ্গে আর এক নার্স মাধুরী বটব্যাল জানান, “আউটডোর শেষ হবার পর মানসিক বিভাগটি ফাঁকা হয়ে পড়ে। এখানে জোরদার সিকিউরিটি দরকার।”

এ দিকে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার শেখ চাঁদ বলে এক যুবককে আটক করা হয়েছে। তবে এদিনের ঘটনায় আতঙ্কিত হাসপাতালের অনান্য নার্সিংস্টাফ ও জুনিয়ার ডাক্তাররা। নিরাপত্তার দাবি জানাচ্ছেন তাঁরা। পিজিটি ড.অনিক মণ্ডল জানান, “কীভাবে একজন মদ্যপ তিনতলায় উঠে এসে হুমকি দিল? তা খুব চিন্তার ব্যাপার। আমরা নিরাপত্তা জোরদার হোক এটাই চাই।” সম্প্রতি, পূর্ব মেদিনীপুরে এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছিল রোগীর পরিজনদের বিরুদ্ধে। এরপর ফের স্বাস্থ্য কর্মীকে হেনস্থার ঘটনা ঘটল এ রাজ্যেই।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন