AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2024: জানেন বর্গভীমা অনুমতি না দিলে তমলুকে দুর্গাপুজো করার ‘ক্ষমতা’ কারও নেই?

Durga Puja: কিন্তু আজ থেকে প্রায় ৭০ বছর আগে তমলুকের কয়েকজন যুবক উদ্যোগ নেয় পুজো করার। সব জায়গায় পুজো হয়, তাহলে তাঁদের এখানে কেন হবে না? এরপর তমলুকে বেশ কয়েকটি জায়গায় আলোড়ন পড়ে যায়। কারণ মা বর্গভীমা থাকতে থাকতে কী করে দেবী পুজো সম্ভব তমলুকের বুকে?

Durga Puja 2024: জানেন বর্গভীমা অনুমতি না দিলে তমলুকে দুর্গাপুজো করার 'ক্ষমতা' কারও নেই?
তমলুকে বর্গভীমার মূর্তিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 08, 2024 | 7:41 PM
Share

তমলুক: বাংলায় সমস্ত রাজবাড়ি অথবা জমিদার বাড়িতে দুর্গাপুজো হয়। কিন্তু জানেন তমলুক রাজবাড়িতে কোনও দেবী পুজো হয় না কারণ দেবী বর্গভীমা এখানে বিরজামান। শুধু তমলুকে রাজবাড়ি নয়, এই মন্দিরের নির্দিষ্ট সীমানার মধ্যে কোনও দেবীপুজো হত না। তাই তমলুকে রাজবাড়ির পুজো হত তমলুক থেকে কিছুটা দূরে। এই অঘোষিত প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছিল।

কিন্তু আজ থেকে প্রায় ৭০ বছর আগে তমলুকের কয়েকজন যুবক উদ্যোগ নেয় পুজো করার। সব জায়গায় পুজো হয়, তাহলে তাঁদের এখানে কেন হবে না? এরপর তমলুকে বেশ কয়েকটি জায়গায় আলোড়ন পড়ে যায়। কারণ মা বর্গভীমা থাকতে থাকতে কী করে দেবী পুজো সম্ভব তমলুকের বুকে?

তখনকার দিনের পুরোহিতরা সম্মতি দেন পুজো করার। দেবী পুজো করা যেতে পারে একটাই উপায় বের হয়। পুজোর আগে মায়ের কাছে অনুমতি নিয়ে পুজো শুরু হয়। সেই থেকেই তমলুকের বুকে কোনও পুজো করলেই মা বর্গভীমাকে পুজো দিয়ে সন্তুষ্ট করতে হয়। তারপর পুজো হয় ক্লাবে অথবা বাড়িতে। এই ভাবেই তমলুকে একটার পর একটা পুজো বাড়তে থাকে। এখন প্রায় তমলুকে ৪০ থেকে ৫০ টি বার বাড়ি পুজো হয়। পুজোর সময় মেতে উঠে তমলুকবাসী। তমলুকে শক্তিপুজোর প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বলেন, “বর্গভীমা মা থাকার জন্য কোনও মূর্তি পুজো হত না। এরপর একদিন আমার পিসেমশাই বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে বললেন তিনি মায়ের আদেশ পেয়ে গিয়েছি। তারপর থেকে পুজো শুরু হল।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?