AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘গণ ইস্তফা নাটক,পুজোর ছুটির টিকিট কাটা হয়ে গিয়েছে’, সিনিয়র ডাক্তারদের বিঁধলেন কুণাল

TMC Leader Kunal Ghosh: কুণাল এও বলেন, "সরকার সহনশীল ছিল। জ্যোতি বসুর সরকারের মতো পিটিয়ে তুলে দেননি। সৌজন্যকে দুর্বলতা ভেবে ভুল করে যে কাণ্ডটা করা হচ্ছে সেটা লাগাম ছাড়া। সরকারের কাছে অনরোধ থাকবে যাঁরা কাজ করতে চাইছেন না তাঁদের বলা হোক কাজ না করলে চাকরি ছেড়ে দিক।"

Kunal Ghosh: 'গণ ইস্তফা নাটক,পুজোর ছুটির টিকিট কাটা হয়ে গিয়েছে', সিনিয়র ডাক্তারদের বিঁধলেন কুণাল
কুণাল ঘোষ, তৃণমূল নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 08, 2024 | 6:49 PM
Share

কলকাতা: বেজায় চটলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরজি করের ৫০ জন চিকিৎসক গণইস্তফা দিতেই রেগে লাল কুণাল। তৃণমূল নেতার দাবি, পুজো সময় ঘুরতে যাবে বলেই এই ইস্তফার নাটক। জুনিয়র ডাক্তারদের আরও উস্কাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা।

কুণাল বলেন, “এক দিকে পুজো। তারপর আবার বন্যা পরিস্থিতি। এই সময় বিনা নোটিসে সিনিয়র বলে পরিচিত ডাক্তাররা বলছেন কাজ করব না? এটাই তো দাঁড়াচ্ছে যে পুজোর ছুটি নেওয়ার দরকার ছিল। টিকিট কাটা হয়ে গিয়েছে। একটা নাটক কাজ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা। পুজোর ছুটিতে অনেকের বাইরে যাওয়ার আছে।” তিনি আরও বলেন, “যারা বাইরে যাচ্ছে জিজ্ঞাসা করতে হবে। নিজের পয়সায় যাচ্ছেন এক রকম। কিন্তু ওষুধ কোম্পানির পয়সায় অর্থাৎ স্পনসারশিপ পেলে তাঁদের জিজ্ঞাসা করা উচিত। তাঁরা কাজ করবেন না বলে নাটক করছে।

কুণাল এও বলেন, “সরকার সহনশীল ছিল। জ্যোতি বসুর সরকারের মতো পিটিয়ে তুলে দেননি। সৌজন্যকে দুর্বলতা ভেবে ভুল করে যে কাণ্ডটা করা হচ্ছে সেটা লাগাম ছাড়া। সরকারের কাছে অনরোধ থাকবে যাঁরা কাজ করতে চাইছেন না তাঁদের বলা হোক কাজ না করলে চাকরি ছেড়ে দিক। ওই গণ ইস্তফা বলে কিছু হয় না। নিয়ম মতো ইস্তফা দিন। একা একা ইস্তফা দিন। কাজ বন্ধ করার হলে টাকা নেবেন না। গণ ইস্তফার নাটক করলে চাকরি ছেড়ে দিন।”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?