AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mid Day Meal: প্রধান শিক্ষক একটা ‘অদ্ভুত’ দাবি করেছিলেন, প্রধান শিক্ষকে ঘরে আটকে রাখলেন মিড ডে মিলের রাঁধুনিরা

Mid Day Meal: কিন্তু কেন মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের রান্না করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক ? মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের অভিযোগ, প্রধান শিক্ষক তাঁদের কাছ থেকে এক লক্ষ টাকা গ্রুপ লোন ধার হিসাবে চেয়েছিলেন । মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলারা সেই লোন দিতে রাজি হননি।

Mid Day Meal: প্রধান শিক্ষক একটা 'অদ্ভুত' দাবি করেছিলেন, প্রধান শিক্ষকে ঘরে আটকে রাখলেন মিড ডে মিলের রাঁধুনিরা
বিক্ষোভ দেখাচ্ছে মহিলারাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 18, 2024 | 3:25 PM
Share

পূর্ব মেদিনীপুর:  মিড ডে মিলের রান্না করবে কোন সহায়ক দলের মহিলারা, তা নিয়েই বিবাদ।  প্রধান শিক্ষককে তালা লাগিয়ে চলল বিক্ষোভ। প্রধান শিক্ষককে অফিসের মধ্যে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সহায়ক দলের মহিলারা। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পরশুরামপুর প্রাথমিক বিদ‍্যালয়ের।

অভিযোগ, পরশুরাম মাতঙ্গিনী সহায়ক দলের মহিলারা ২০০৫ সাল থেকে বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করেন। বৃহস্পতিবার তাঁরা বিদ্যালয়ে রান্না করতে গিয়ে দেখেন অন্য একটি সহায়ক দলের মহিলারা কাজ করছেন। মাতঙ্গিনী সহায়ক দলের মহিলারা রান্না করতে চাইলে তাঁদের সঙ্গে প্রধান শিক্ষকের বচসা বাঁধে। অভিযোগ, এমনকি তাঁদের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার হয় রান্না সরঞ্জামও।

কিন্তু কেন মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের রান্না করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক ? মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের অভিযোগ, প্রধান শিক্ষক তাঁদের কাছ থেকে এক লক্ষ টাকা গ্রুপ লোন ধার হিসাবে চেয়েছিলেন । মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলারা সেই লোন দিতে রাজি হননি। তাই প্রধান শিক্ষক রাতারাতি নিয়ম বহির্ভূতভাবে অন্য একটি স্ব সহায়ক দলকে নিয়োজিত করে মিড ডে মিলের রান্নার জন্য।

প্রতিবাদে মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলারা প্রধান শিক্ষকের অফিসের মধ্যে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। দীর্ঘদিন ধরে চলে বিক্ষোভ। বন্ধ থাকে মিড ডে মিলের রান্না। খবরে পেয়ে দুপুরে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা‌। প্রশাসনের হস্তক্ষেপে মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের পুনরায় মিড ডে মিলের রান্নায় নিয়োজিত করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। এই নিয়ে প্রধান শিক্ষকের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?