AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Dinajpur: সালিশি সভার নিদান! এক মহিলা-এক যুবককে ন্যাড়া করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো

North Dinajpur: এরপর গ্রামবাসীরা তাঁদের ধরে গ্রামে নিয়ে আসেন। অভিযোগ, গ্রাম্য সালিশি সভায় তাঁদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের পর ওই যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে বেঁধে রাখা হয় বলে অভিযোগ।

North Dinajpur: সালিশি সভার নিদান! এক মহিলা-এক যুবককে ন্যাড়া করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো
নিগৃহীত মহিলা ও তাঁর সঙ্গীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 23, 2024 | 2:42 PM
Share

উত্তর দিনাজপুর:  ফের সালিশিসভার সভার নিদান। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে , দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রুইয়া এলাকায়। মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় ভাইরাল। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ইসলামপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া আদিবাসী গ্রামের এক মহিলা গ্রামেরই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। ভালোবেসে বিহারে পালিয়ে যান তিনি। পরিবারের সদস্যরা খোঁজ খবর করে  জানতে পারেন, তিনি বিহারে পালিয়ে গিয়েছেন।

এরপর গ্রামবাসীরা তাঁদের ধরে গ্রামে নিয়ে আসেন। অভিযোগ, গ্রাম্য সালিশি সভায় তাঁদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের পর ওই যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে বেঁধে রাখা হয় বলে অভিযোগ।

এই ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তা  ভাইরাল হয়ে যায়। অন্যদিকে, এই ধরনের ঘটনা ঘটলে, আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ জানিয়েছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

উল্লেখ্য, ইসলামপুরের মানুষ এখনও জেসিবি কাণ্ডের স্মৃতি ভুলতে পারেননি। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কীভাবে একজন মহিলা ও এক যুবককে বেত জাতীয় লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়, যে ঘটনার ভিডিয়ো সামনে আসতেই, তোলপাড় হয় গোটা বাংলা। অভিযুক্ত জেসিবি-কে গ্রেফতারও করে পুলিশ। তার মধ্যেই এই ধরনের ভিডিয়ো সামনে আসতে ফের চাঞ্চল্য ছড়াল।

Follow Us
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
সরকারি অনুদানহীন মাদ্রাসায় এবার নজর রাজ্য সরকারের
সরকারি অনুদানহীন মাদ্রাসায় এবার নজর রাজ্য সরকারের
মুখ্যমন্ত্রীর নজরদারিতে বারুইপুরের তদন্ত, এবার যে নির্দেশ দিলেন
মুখ্যমন্ত্রীর নজরদারিতে বারুইপুরের তদন্ত, এবার যে নির্দেশ দিলেন