AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Live News Update: রবিবার ফের যন্তর-মন্তর অভিযান CJP-র, ছুটির দিনেও সুপ্রিম কোর্টে বসছে বিশেষ বেঞ্চ

Breaking News Live Update in Bengali: বাকি সবাইকে মুক্তি দিলেও অভিজিত দীপকে,  সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে প্রতিরোধমূলক আটক করে রাখা হয়েছে। আপাতত সিজেপির দায়িত্বে রয়েছেন অজিঙ্ক শিন্দে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জ্ঞানেশ কুমার ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাই, রবিবারও দিল্লিতে আন্দোলনের ঝাঁঝ বাড়বে।

West Bengal Live News Update: রবিবার ফের যন্তর-মন্তর অভিযান CJP-র, ছুটির দিনেও সুপ্রিম কোর্টে বসছে বিশেষ বেঞ্চ
দিল্লি বিক্ষোভ ও সুপ্রিম কোর্টImage Credit: PTI
| Updated on: Oct 11, 2026 | 10:15 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 11 Oct 2026 10:15 AM (IST)

    CJP Protest: মুক্ত তিন শীর্ষ সিজেপি নেতা

    ছাড়া পেলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লি পুলিশের তরফে তাদের প্রিভেনটিভ অ্যারেস্ট বা প্রতিরোধমূলক আটক করা হয়। আজ, রবিবার তাদের এগজেকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। ম্য়াজিস্ট্রেটের নির্দেশেই তাদের মুক্তি দেওয়া হয়েছে।

    বিস্তারিত পড়ুন, অবশেষে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে সহ ৩ CJP নেতা, শর্তসাপেক্ষে মুক্তি ধ্রুব রাঠিকেও

  • 11 Oct 2026 10:09 AM (IST)

    Nepal Disaster: নেপালে ফের বিপর্যয়, ভেসে গেল গাড়ি-বাড়ি

    নেপালে আবার বিপর্যয়। ফের নামল হড়পা বান। বৃষ্টি নেই, তবু আগ্রাসী বানে ভেসে গেল বাড়ি, গাড়ি। ভেঙে যায় একাধিক সেতুও। গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তে ভোটেকোশী নদীতে হড়পা বানের জেরে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। ঘরছাড়া হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই ধাক্কা সহ্য করে ওঠার আগেই আবার বিপর্যয়।

    বিস্তারিত পড়ুন, বিপর্যয় পিছু ছাড়ছে না নেপালের! আবারও হড়পা বান, হুড়মুড়িয়ে নামছে স্রোত, কী অবস্থা সেখানে?

  • 11 Oct 2026 10:07 AM (IST)

    CJP Protest: দিল্লিতে কমপক্ষে ৩০০০ জনকে আটক, এখন তারা কোথায়?

    ককরোচ জনতা পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি। বেলা যত বাড়ে, ততই আন্দোলনের আঁচও বাড়ে। তবে পুলিশ আন্দোলনকারীদের কোনওভাবেই যন্তর মন্তরে পৌঁছতে না পারে, তার জন্য কড়া পদক্ষেপ করে পুলিশ। চলে ব্যাপক ধরপাকড়। কমপক্ষে ৩০০০ জনকে আটক করা হয়েছিল। এখন তারা কোথায়?

    বিস্তারিত পড়ুন, আটক ৩ হাজার বিক্ষোভকারীকেই ছাড়ল পুলিশ, খোঁজ নেই দীপকে-সৌরভ-ধ্রুব রাঠির! কোথায় তাঁরা?

  • 11 Oct 2026 09:58 AM (IST)

    Baruipur News: মমতাপন্থী তৃণমূলের বিধায়কের গাড়িতে ‘হামলা’

    বারুইপুর পূর্ব বিধানসভার মমতাপন্থী তৃণমূলের বিধায়ক বিভাস সর্দারের উপরে হামলা। তার গাড়ি ভাঙচুর করা হল। জানা গিয়েছে, শনিবার নিজের বিধানসভা এলাকার অন্তর্গত ধোসা- চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপি গ্রামে গিয়েছিলেন জনসংযোগের কাজে। সেখান থেকেই ফেরার পথে বিধায়কের গাড়িতে জয়নগর থানার অন্তর্গত প্রথমে মনসাতলা এবং পরবর্তীতে গোয়ালবেড়িয়া হাটে হামলা চালানোর অভিযোগ ওঠে।

    বিস্তারিত পড়ুন : বারবার গাড়ি দাঁড় করিয়ে হামলা! মমতাপন্থী বিধায়ককে চড়-ঘুসি, খেতে হল ডিমও

আজ ফের যন্তর-মন্তর অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। শনিবার দিল্লি বিক্ষোভে কমপক্ষে ৩০০০ জনকে আটক করা হয়েছিল। বাকি সবাইকে মুক্তি দিলেও অভিজিত দীপকে,  সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে প্রতিরোধমূলক আটক করে রাখা হয়েছে। আপাতত সিজেপির দায়িত্বে রয়েছেন অজিঙ্ক শিন্দে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জ্ঞানেশ কুমার ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাই, রবিবারও দিল্লিতে আন্দোলনের ঝাঁঝ বাড়বে। এদিকে, ছুটির দিন বিশেষ বেঞ্চ বসবে সুপ্রিম কোর্টে। এদিকে, রাজ্যজুড়ে পুজোর আবহ। আজ প্রথমা। এদিকে, মুখ্যমন্ত্রীরও বেশ কিছু কর্মসূচি রয়েছে রবিবার। দিনভর সব খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলা লাইভে।

 

Published On - Oct 11,2026 9:51 AM

Follow Us