West Bengal Highlights News Update: পুজোর মধ্যেই SSC-র নবম-দশমে শিক্ষক নিয়োগে সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ
Breaking News Highlights Update in Bengali: আজও প্রতিবাদ-বিক্ষোভে উত্তপ্ত হতে পারে দিল্লির রাজপথ। আজ রাষ্ট্রপতির পর সুপ্রিম কোর্টের দরবারে যাওয়ার পরিকল্পনা ছিল ইন্ডি জোটের সদস্যদের। যদিও অনুমতি দেননি প্রধান বিচারপতি সূর্য কান্ত। তারপরও কী কর্মসূচি অব্যাহত রাখবেন মমতা-রাহুলরা?

শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। আজ দ্বিতীয়া। মহালয়ায় ইডেনে মেগা ইভেন্টের পর রবিবার থেকেই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন তিনি। এছাড়া, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিশকর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। অন্যদিকে, আজও প্রতিবাদ-বিক্ষোভে উত্তপ্ত হতে পারে দিল্লির রাজপথ। আজ রাষ্ট্রপতির পর সুপ্রিম কোর্টের দরবারে যাওয়ার পরিকল্পনা ছিল ইন্ডি জোটের সদস্যদের। যদিও অনুমতি দেননি প্রধান বিচারপতি সূর্য কান্ত। তারপরও কী কর্মসূচি অব্যাহত রাখবেন মমতা-রাহুলরা? সুুপ্রিম কোর্ট অভিযানে ইন্ডি জোটের সঙ্গী হওয়ার কথা ছিল ককরোচদেরও। প্রধান বিচারপতির নাকচের পর ককরোচদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকে নজর থাকবে দিনভর। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন তলব করেছে শেক্সপিয়র থানার পুলিশ। দিনভর রাজ্যে কোথায় কী হচ্ছে, তার আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলার লাইভে।
LIVE NEWS & UPDATES
-
SSC-র নবম-দশমে শিক্ষক নিয়োগে সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ
পুজোর আগেই SSC-র নবম-দশমে শিক্ষক নিয়োগে সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ
- প্রকাশিত হল দ্বিতীয় SLST ২০২৫-এর সংশোধিত প্রাথমিক ইন্টারভিউ তালিকা।
- নবম-দশম শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য তালিকা প্রকাশ
- সংশোধিত চূড়ান্ত শূন্যপদের ভিত্তিতে নতুন তালিকা প্রকাশ SSC-র
- কলকাতা হাইকোর্টের নির্দেশ ও আদালতের অন্যান্য রায় মেনেই এই পদক্ষেপ
- আগের প্রকাশিত প্রাথমিক ইন্টারভিউ তালিকা বাতিল করে নতুন তালিকা প্রকাশ।
- মূল নথি যাচাই, মৌখিক ইন্টারভিউ ও লেকচার ডেমনস্ট্রেশনের সূচি পরে জানাবে কমিশন
- SSC-র সরকারি ওয়েবসাইটে তালিকা পাওয়া যাবে
-
Rahul Gandhi: সুপ্রিম কোর্টের পথে রাহুল-প্রিয়ঙ্কা-নেহারা

- দিল্লির রাজপথে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, নেহা বোরারা।
- বহু কংগ্রেস কর্মীও রাজপথে তাঁদের সঙ্গে হাঁটছেন।
- সুপ্রিম কোর্টের পথে চলেছেন তাঁরা।
-
-
Delhi Protest: সিজেপির আন্দোলনে নতুন তিনটি জায়গা বেছে দিল দিল্লি পুলিশ
গত জুলাই মাসে বিক্ষোভে উত্তপ্ত হয়েছিল যন্তর মন্তর। ককরোচ জনতা পার্টির আন্দোলনের জেরে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুধু ককরোচদের আন্দোলন নয়, গত কয়েক বছরে বিরোধী দলগুলির তরফে একাধিক বিক্ষোভের ছবি দেখা গিয়েছে এই যন্তর মন্তরে (Jantar Mantar)। সম্প্রতি জ্ঞানেশ কুমার ইস্যুতেও সেই যন্তর মন্তরই হয়ে উঠেছে এপিসেন্টার। তার মাঝেই বিক্ষোভস্থল হিসেবে যন্তর মন্তরকে ‘ডিনোটিফাই’ করল দিল্লি পুলিশ (Delhi Police)। অর্থাৎ যন্তর মন্তরে আর কেউ বিক্ষোভ দেখাতে পারবেন না।
বিস্তারিত পড়ুন, সব আন্দোলন বন্ধ যন্তর মন্তরে! নতুন তিনটি জায়গা বেছে দিল দিল্লি পুলিশ -
Suvendu Adhikari: তৃণমূল কাউন্সিলররা জলাশয় বুজিয়ে বেআইনি নির্মাণে মদত দিয়েছেন: শুভেন্দু
কুঁদঘাটের ইটখোলা এলাকায় জলাশয় সংস্কারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে রয়েছেন মন্ত্রী তাপস রায়, মঞ্চে অগ্নিমিত্রা পাল, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, বিধায়ক পাপিয়া অধিকারী, পৌর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই, পৌরসভার কমিশনার স্মিতা পান্ডে।
কী বললেন তিনি?
তৃণমূল জমানায় পুকুর চুরি। তৃণমূল কাউন্সিলররা পুকুর বুজিয়েছেন।
পরিবেশ ধ্বংস করেছেন তৃণমূল নেতারা।
তৃণমূল কাউন্সিলররা জলাশয় বুজিয়ে বেআইনি নির্মাণে মদত দিয়েছেন।
-
ফের বুধবার অভিষেককে তলব পুলিশের
- ফের অভিষেককে তলব পুলিশের
- ক্যামাক স্ট্রিট কাণ্ডে আজ হাজিরা দিলেন না সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- আজ সকাল ১০টায় শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল তাঁকে।
- কিন্তু হাজিরা এড়ালেন তৃণমূল সাংসদ।
- পুলিশকে ইমেইল করে ৪৮ ঘণ্টা সময় চেয়ে নিয়েছেন সাংসদ
- এরপরই ফের বুধবার অভিষেককে তলব করল শেক্সপিয়র থানার পুলিশ।
-
-
Abhishek Banerjee: হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- ক্যামাক স্ট্রিট কাণ্ডে আজ হাজিরা দিলেন না সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- আজ সকাল ১০টায় শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল তাঁকে।
- কিন্তু হাজিরা এড়ালেন তৃণমূল সাংসদ।
- পুলিশকে ইমেইল করে ৪৮ ঘণ্টা সময় চেয়ে নিয়েছেন সাংসদ
-
Delhi Police: দিল্লিতে বিরোধী কর্মসূচিতে ভিন রাজ্যের জমায়েত নিয়ে বাড়তি সতর্ক দিল্লি পুলিশ
আজ দিল্লিতে বিরোধীদের কর্মসূচিতে ভিন রাজ্যের জমায়েত নিয়ে বাড়তি সতর্ক দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে ‘দিল্লি চলো মার্চে’ প্রতিবেশী রাজ্য থেকেও জমায়েতের সাংগঠনিক তৎপরতা শুরু করেছে কংগ্রেস।
মিছিল ঢুকতে পারে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং উত্তরাখন্ড থেকেও। এমনকি, আজ দুপুর ১:৩০ টায় কনট প্লেস-বারাখাম্বা জংশনে কর্মসূচিতে যোগ দিতে কর্ণাটক থেকে সব বিধায়ক এবং মন্ত্রীদের উড়িয়ে আনছে কংগ্রেস।
কংগ্রেস সূত্রে খবর, হরিয়ানার প্রদেশ কংগ্রেস সভাপতি রাও নরেন্দ্র, উত্তরাখণ্ডের প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গদিয়াল এবং রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ দোতাসারার নেতৃত্বে বিপুল জমায়েতের পরিকল্পনা করা হয়েছে। এদিকে আজকের কর্মসূচিতে যোগ দেবেন অখিলেশ যাদব।
ইতিমধ্যেই সমাজবাদী পার্টির সব সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছে। উত্তর প্রদেশ থেকে নয়ডা এবং গাজিয়াবাদ সীমান্ত দিয়ে সমাজবাদী পার্টির কর্মী সমর্থকরা প্রবেশের চেষ্টা করবে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। আজ জমায়েতের সাংগঠনিক ডাক দিয়েছে সিপিএম, সিপিআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলিও।
-
INDIA Protest: নতুন কী স্ট্র্যাটেজি রাহুলদের?
জ্ঞানেশ কুমারের অপসারণ ও এসআইআর বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করত ইন্ডিয়া জোট। আজ, সোমবার স্মারকলিপি জমা দেওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে প্রধান বিচারপতি সূর্য কান্ত দেখা করতে অস্বীকার করেছেন। তবে এরপরও হাল ছাড়ছে না বিরোধীরা।
পড়ুন বিস্তারিত: প্রধান বিচারপতি দেখা করতে নারাজ, তারপরও দমছে না বিরোধীরা! নতুন কী স্ট্রাটেজি সাজালেন রাহুলরা?
-
SIR Protest: এক মঞ্চে বিকাশ রঞ্জন-সৌগত
বিরোধী দলগুলির মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিচ্ছে এসআইআর? কেন্দ্রে একজোট হয়েছে সব বিরোধীরা। এবার এসআইআর বাতিলের দাবিতে একমঞ্চে দেখা গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সৌগত রায়কে। ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসুও।
পড়ুন, এক মঞ্চে বিকাশ রঞ্জন-সৌগত রায়, SIR বাতিলের দাবিই কি ঘুচিয়ে দিচ্ছে মতাদর্শের ফারাক?
Published On - Oct 12,2026 8:53 AM
