AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Live Updates: GTA-তে শিক্ষক নিয়োগ ‘দুর্নীতি’ নিয়ে কী বললেন শুভেন্দু

| Edited By: | Updated on: May 29, 2026 | 10:32 PM
Share

Breaking News Today Live Update in Bengali: রাজ্যে জনগণনার কাজও দ্রুত শুরু হয়ে যাচ্ছে। জানা গিয়েছে, আজ নবান্ন সভাঘরে জনগণনা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসকের। তাঁদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

West Bengal News Live Updates: GTA-তে শিক্ষক নিয়োগ 'দুর্নীতি' নিয়ে কী বললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla

কলকাতা: আজ থেকে শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই ফর্ম পূরণ করা যাবে। এদিকে, রাজ্যে জনগণনার কাজও দ্রুত শুরু হয়ে যাচ্ছে। জানা গিয়েছে, আজ নবান্ন সভাঘরে জনগণনা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসকের। তাঁদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিকে, আজ অনীক দত্ত-র মরদেহ যাচ্ছে নন্দনে। সেখানেই শায়িত থাকবে তাঁর দেহ। নন্দনে পরিচালককে শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা। বিকেলে কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 May 2026 08:34 PM (IST)

    রাজ্যের নতুন এজি সুরজিৎ নাথ মিত্র

    • পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল (এজি) হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবীণ আইনজীবী সুরজিৎ নাথ মিত্র
    • কিশোর দত্ত এই পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্যপাল সুরজিৎ নাথ মিত্রকে রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন
  • 29 May 2026 06:08 PM (IST)

    নবান্নে সাংবাদিক বৈঠকে কী কী বললেন শুভেন্দু?

    নবান্নে বিশেষ বৈঠক করেন শুভেন্দু অধিকারী। GTA দুর্নীতি, বন্ধ চা বাগান, প্রাক বর্ষা প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। শুভেন্দু বলেন,

    •  ২০২৫-২৬ অর্থবর্ষে জিটিএ-র জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ হলেও ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ায় সমস্যা তৈরি হয়েছে।
    • ২০২৬-২৭ অর্থবর্ষে ১৭০ কোটি টাকা বরাদ্দ করা হলেও অ্যাকশন প্ল্যান না দেখাতে পারায় কোনও অর্থ ছাড়া যায়নি। অভিযোগ, জিটিএ শুধুমাত্র হোম ও পুলিশ সংক্রান্ত কাজ ছাড়া অন্য কোনও ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারেনি।
    • জিটিএ এলাকায় ৪০০-র বেশি অবৈধ শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে।
    • উত্তরবঙ্গে প্রায় ২৫টি চা বাগান বন্ধ হয়ে রয়েছে, ফলে হাজার হাজার শ্রমিক বেকার।
    • প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্যাকেজ কার্যকর করতে প্রয়োজনীয় কমিটি রাজ্য সরকার তৈরি করেনি বলে অভিযোগ। অসমে চালু প্রকল্পগুলি খতিয়ে দেখে উত্তরবঙ্গেও তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
  • 29 May 2026 03:49 PM (IST)

    কয়েক মিনিটের বৃষ্টিতে বন্ধ ট্রেন চলাচল

    কয়েক মিনিটের বৃষ্টিতে তছনছ হয়ে গেল সব। প্রবল ঝড় আর তুমুল বৃষ্টিতে ব্যাপক প্রভাব পড়ল শহরের রাস্তাঘাটে। থমকে গেল মেট্রো থেকে ট্রেন। রাস্তায় রাস্তায় এমনভাবে গাছ ভেঙে পড়েছে যে যান চলাচলও বন্ধ হওয়ার জোগাড়।

    প্রবল ঝড়ে বিপত্তি, শিয়ালদহে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ, মেট্রো ট্র্যাকে পড়ল গাছ

  • 29 May 2026 03:14 PM (IST)

    জনগণনা নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

    জনগণনা নিয়ে শুভেন্দু বলেন, “সারা দেশে জনগণনার কাজ শুরু হলেও আমরা পিছিয়ে আছি। ২০২৭-২৮ ফেব্রুয়ারিতে শেষ হবে আমাদের রাজ্যের পুরো জনগননার কাজ। রাজ্যের জন্য ফেস ওয়ান সেল্ফ এনুমরেশন ১ অগস্ট থেকে ১৫ অগস্ট।”

    শুভেন্দু বলেন,

    • আমাদের ইন হাউজ ওয়ার্কশপ হবে। বিগত সরকারের কাছে জনগণনা শুরু করার জন্য নোটিফিকেশন এসেছিল। কিন্তু আমি কোনও সমালোচনা করব না।
    • কিন্তু আগের সরকার জনগণনার চিঠির কোনও উত্তর দেয়নি। অন রেকর্ড আগের চিফ সেক্রেটারি রাজনৈতিক মতামতের অপেক্ষায় ছিলেন।
    • যদিও বর্তমান রাজ‍্যপাল নোটিফিকেশন জারি করেন। ১ অগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভারতের বিভিন্ন রাজ্যে এই প্রক্রিয়া এগিয়ে আছে। আমাদের খুব কম সময়ের মধ‍্যে এই কাজটা শেষ করতে হবে।
  • 29 May 2026 02:13 PM (IST)

    অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের বড় বার্তা শাহের

    বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বসিরহাটের (Basirhat) হাকিমপুরের চেক পোস্টে ভিড় করেছেন অনুপ্রবেশকারী বাংলাদেশীরা। এবার সেইসব অনুপ্রবেশকারীদের জন্য বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি জানান, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীরা স্বেচ্ছায় দেশ ছাড়লে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না পশ্চিমবঙ্গ সরকার।

  • 29 May 2026 02:05 PM (IST)

    Supreme Court: টেট পাশ করতেই হবে প্রাথমিক শিক্ষকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের

    • টিচার এলিজিবিলিটি টেস্ট(TET) পাশ করতেই হবে দেশজুড়ে কর্মরত প্রাথমিক শিক্ষকদের। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
    • তবে কিছুটা স্বস্তি পেয়েছেন প্রাথমিক শিক্ষকরা। TET পাশের জন্য আগে সময় ছিল ২০২৭ সালের ৩১ অগস্ট।
    • এদিন সেই সময়সীমা এক বছর বাড়িয়ে দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে দেশের সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষককে TET পাশ করতেই হবে।

    বিস্তারিত পড়ুন: প্রাথমিক শিক্ষকদের জন্য আপাতত স্বস্তি, তবে সময় বেঁধে দিল শীর্ষ আদালত

  • 29 May 2026 12:54 PM (IST)

    বিধায়কদের ফেক সই নিয়ে চর্চা

    তৃণমূলের তরফে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য একটি রেজোলিউশন জমা দেওয়ার কথা ছিল। ৭০ জন বিধায়কের সই নিয়ে সেই রেজোলিউশন জমা দেয় তৃণমূল। সেই সই নিয়েই উঠেছে প্রশ্ন। খোদ বিধায়কই বলছেন তিনি সই করেননি।বৃহস্পতিবার নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘক্ষণ ছিল সিআইডি টিম। ভিডিয়োগ্রাফি করে বলেও দাবি নয়নার। তিনি বলেন, “এটা বিধানসভার কোনও কাগজ নয়। এটা আমাদের দলীয় কাগজ।”

  • 29 May 2026 12:52 PM (IST)

    ফের পরীক্ষা দিতে হবে প্রাথমিক শিক্ষকদের!

    সুপ্রিম কোর্টের নির্দেশে সমস‍্যায় রাজ‍্যের সব প্রাথমিক শিক্ষক। সকলকে নতুন করে যোগ‍্যতা যাচাইয়ের পরীক্ষায় বসতে হবে। রিভিউ পিটিশনে জানাল দেশের শীর্ষ আদালত। ফলে ফের যোগ‍্যতা প্রমাণ করতে হবে সারা দেশের প্রাথমিক শিক্ষকদের। পশ্চিমবঙ্গের সকল প্রাথমিক শিক্ষককে এই পরীক্ষায় বসতে হবে। ২০২৮ সালের ৩১ অগস্টের মধ‍্যে এই পরীক্ষা নিতে হবে বলে জানাল সুপ্রিম কোর্ট।

  • 29 May 2026 12:50 PM (IST)

    রাজ্যে বিনিয়োগ করবে আমুল?

    পালাবদলের পর কি শিল্প আসবে বাংলায়? দিন কয়েক আগেই বাংলায় শিল্প আনতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এবার বাংলায় শিল্প নিয়ে আরও একটা বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে, বাংলায় বড়সড় বিনিয়োগের চিন্তাভাবনা করছে আমুল (Amul)। বাংলায় প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

  • 29 May 2026 10:03 AM (IST)

    মেট্রোয় বড় বদল!

    মেট্রোয় এবার এক বড় বদল। প্রায় তিন বছর ধরে চলা কাজ শেষ। চার দশক পর বদলে গেল মেট্রোর কাঠামো। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অর্থাৎ মেট্রোর ব্লু লাইনে (Metro Blue Line) এই বদল করা হয়েছে। ইস্পাত সরিয়ে বসানো হল অ্যালুমিনিয়াম থার্ড রেল। প্রায় তিন বছর ধরে ধাপে ধাপে কাজ চলছিল। অবশেষে সেই কাজ শেষ হয়েছে।

    কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রোয় ঐতিহাসিক বদল, ৪ দশক পর বদলে গেল কাঠামো

  • 29 May 2026 10:00 AM (IST)

    বিদেশ থেকে ফোন আসছে দিলীপের কাছে

    বিজেপি সরকার গঠনের পর পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। তারপর থেকেই তাঁর কাছে বিদেশ থেকে একাধিক ফোন আসছে। শুক্রবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি।

    লন্ডন-সিঙ্গাপুর থেকে ফোন আসছে দিলীপ ঘোষের কাছে, বিশাল সম্ভাবনার কথা বললেন মন্ত্রী

  • 29 May 2026 09:57 AM (IST)

    জনগণনা নিয়ে আজ বৈঠকে বসবে শুভেন্দু

    আজ শুক্রবার নবান্ন সভাঘরে জনগণনা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের জেলাশাসকদের। জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে নিয়ে বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে জনগণনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ও প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

  • 29 May 2026 09:55 AM (IST)

    আজ থেকে অন্নপূর্ণার ফর্ম ফিল-আপ শুরু

    আজ থেকে শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই ফর্ম পূরণ করা যাবে। মোট ১২ পাতার ফর্ম পূরণ করতে হবে।

Published On - May 29,2026 9:53 AM

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত