AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Highlights Updates: ‘GTA দুর্নীতি ফাঁস করব’, উত্তরবঙ্গে প্রথম পা দিয়েই মুখ্যমন্ত্রীর ‘লাল সতর্কতা’

| Edited By: | Updated on: May 21, 2026 | 8:24 PM
Share

Breaking News Today Live Update in Bengali: রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক নেতার দুর্নীতি সামনে আসছে। দুর্নীতি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে একাধিক তৃণমূল নেতাকে। বিধাননগর পৌরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর ছায়সঙ্গী অমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে এক প্রোমোটারকে মারধর ও তোলাবাজির অভিযোগে। দিনভর প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

West Bengal News Highlights Updates: 'GTA দুর্নীতি ফাঁস করব', উত্তরবঙ্গে প্রথম পা দিয়েই মুখ্যমন্ত্রীর 'লাল সতর্কতা'
শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla

কলকাতা: ১৫ বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। আবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। পার্ক সার্কাসে অশান্তির ঘটনাতে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথমবার উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 21 May 2026 08:24 PM (IST)

    মাদ্রাসায় বাধ্যতামূলক বন্দে মাতরম

    • স্কুলে স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে আগেই। এবার মাদ্রাসাতেও বাধ্যতামূল করা হল।
    • মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা আধিকারিক, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে ওই নির্দেশিকা।
  • 20 May 2026 05:46 PM (IST)

    ‘কারও ব্যক্তিগত বিষয়ে বলতে পারব না’, অভিষেক ইস্যুতে অকপট ফিরহাদ

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অবৈধ অংশ ভাঙা নিয়ে তোলপাড় রাজনৈতিক আঙিনা। তৃণমূলের অন্দরেও ঝড়। বিধায়কদের সঙ্গে বৈঠকে মঙ্গলবারই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ খুলতে দেখা গেল ফিরহাদ হাকিমকেও। তাঁর সাফ কথা, অভিষেকের সম্পত্তির বিষয়ে কিছুই জানেন না, নোটিস সম্পর্কেও কিছুই জানেন না। তিনি বলেন, কারও ব্যক্তিগত বিষয়ে বলতে পারব না। আমি কোনও ইজারা নিইনি।

  • 20 May 2026 01:43 PM (IST)

    TMC নেতার কোটি টাকার স্টেডিয়াম

    নতুন সরকার গঠন হতেই বাংলায় একের পর এক তৃণমূল নেতা পেল্লাই সাইজের বাড়ি থেকে চোখ কপালে উঠছে বঙ্গবাসীর। এবার বাড়ি তো ছাড়, একটা আস্ত স্টেডিয়ামই রয়েছে তৃণমূল নেতার। বীরভূমে তৃণমূল নেতার নামে রয়েছে একটি স্টেডিয়াম। কোটি কোটি টাকায় তৈরি সেই স্টেডিয়ামের মাঝে রয়েছে সুইমিং পুলও।  কী নেই সেখানে, রয়েছে জিম, ড্রেসিং রুম! এমনকি অত্যাধুনিক ক্লাব হাউস! সবুজ গালিচার মতো ঘাসে ঢাকা মাঠ, একাধিক পিচ!

    বিস্তারিত পড়ুন: ইট ভাটার শ্রম! সেই তৃণমূল নেতার নাকি কোটি কোটি টাকার স্টেডিয়াম! কে মইম শেখ জানেন?

  • 20 May 2026 01:42 PM (IST)

    Mahua Moitra: এবার মহুয়ার বিরুদ্ধে FIR

    এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন (১৯৫০)-এর সাম্প্রতিক সরকারি নির্দেশিকাকে কেন্দ্র করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক। সাংসদের বিরুদ্ধে ‘উস্কানিমূলক’ মন্তব্য ও ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা’র অভিযোগ তুলে করিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিজেপি নেতা গোলক বিশ্বাস।

    বিস্তারিত পড়ুন: ‘গরু’ নিয়ে মন্তব্য, এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে FIR

  • 20 May 2026 01:37 PM (IST)

    Calcutta High Court: ফলতায় ভোটে নেই ‘পুষ্পা’, রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন

    • তিনি ফলতার তৃণমূল প্রার্থী। তবে গতকাল নিজেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
    •  এই পরিস্থিতিতে জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহারের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য।
    • বুধবার রাজ্যের এই আর্জি শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ থাক, পরে আদালত তা পর্যালোচনা করবে।

    পড়ুন বিস্তারিত: জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার চায় রাজ্য, কী বলল হাইকোর্ট?

  • 20 May 2026 12:14 PM (IST)

    CM Suvendu Adhikari: উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন পূরণ করবে বিজেপি: শুভেন্দু

    • মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী। বুধবার শিলিগুড়ি পৌঁছলেন তিনি।
    • শিলিগুড়িতে পা রেখেই মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন পূরণ করবে বিজেপি। উত্তরবঙ্গের মানুষের অভিমান দূর করবে বিজেপি।”
    • প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভা উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে: শুভেন্দু
    •  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রত্যেক সপ্তাহে পুরো একদিন উত্তরকন্যায় অফিস করবেন: শুভেন্দু
    • GTA দুর্নীতি ফাঁস করব: শুভেন্দু
  • 20 May 2026 11:52 AM (IST)

    নিরাপত্তা বাড়ল কাকলির

    • যেখানে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মেয়র ফিরহাদ হাকিমের নিরাপত্তা কমেছে, সেখানেই নিরাপত্তা বাড়ল কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)।
    • কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ল কাকলি ঘোষ দস্তিদারের। ওয়াই প্লাস (Y Plus Category) ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে কাকলিকে।
    • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই নিরাপত্তা দেওয়া হয়েছে।
  • 20 May 2026 10:11 AM (IST)

    debraj Chakraborty aide arrested: এবার পুলিশের জালে দেবরাজের ছায়াসঙ্গী

    • কিশোর হালদার নামে এক প্রোমোটারকে মারধর এবং তোলাবাজি অভিযোগে গ্রেফতার বিধাননগর পৌরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী অমিত চক্রবর্তী ওরফে ননী। বুধবার তাঁকে বারাসত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
    • অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বরে বাগুইআটি থানার অন্তর্গত রঘুনাথপুরে প্রোমোটার কিশোর হালদারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলা দাবি করেন অমিত।
    • তিন লক্ষ টাকা দেওয়ার পর ওই প্রোমোটার বাকি টাকা দিতে অস্বীকার করায় তাঁকে বন্দুকের বাট এবং রড দিয়ে মেরে রক্তাক্ত করা হয় বলে অভিযোগ।
    • এরপরই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন ওই প্রোমোটার।
    • সেই অভিযোগের ভিত্তিতে অমিত চক্রবর্তীকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ।
  • 20 May 2026 10:07 AM (IST)

    Park Circus Chaos: পার্ক সার্কাসে অশান্তিতে ধৃত বেড়ে ৫০

    • তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার প্রতিবাদে বেআইনিভাবে পার্ক সার্কাসে জমায়েত হয়েছিল। বিক্ষোভকারীদের হটাতে গেলে পুলিশের উপর ইটবৃষ্টি করে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়।
    • পার্ক সার্কাসে সেই অশান্তির ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হল।
    • এর আগে গ্রেফতার করা হয়েছিল ৪৬ জনকে।
    • আরও চার জন গ্রেফতার হওয়ায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৫০।

Published On - May 20,2026 9:59 AM

Follow Us