AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ৩১ ডিসেম্বরের ফূর্তিতে সাফ ‘না’ ইউনূসের, আকাশে ফাটবে না একটা আতশবাজিও

Year End Celebration: দিনকয়েক আগেই মহিলাদের বাজার যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল কট্টরপন্থী মৌলবাদীরা। গোপালগঞ্জে তাদের মাইক নিয়ে প্রচার করতে দেখা গিয়েছিল যে মহিলাদের বাজারে প্রবেশের অধিকার আর থাকছে না। তারা যেন বাজারে না আসেন।

Bangladesh: ৩১ ডিসেম্বরের ফূর্তিতে সাফ 'না' ইউনূসের, আকাশে ফাটবে না একটা আতশবাজিও
বাজি নিয়েও আপত্তি ইউনূসের।Image Credit: TV9 বাংলা
| Updated on: Dec 09, 2024 | 7:14 AM
Share

ঢাকা: সরকার বদলেছে, বদলাচ্ছে নিয়মও। বাংলাদেশে একের পর এক ফতোয়া। এবার বর্ষবরণের উদযাপনেও মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের রক্তচক্ষু। বর্ষবরণে বারে গিয়ে দেদার মদ্যপান আর হবে না বাংলাদেশে। পোড়ানো যাবে না আতশবাজি বা ফানুসও। এমনটাই নির্দেশিকা জারি করা হল।

রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ৩১ ডিসেম্বর, বর্ষবরণের রাতে সমস্ত সাধারণ বার বন্ধ থাকবে। সেদিন কোনও বাজি পোড়ানো বা ফানুস ওড়ানোও যাবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা খানিকটা আশ্বাস দিয়েই বলেন যে এবারের খ্রিস্টমাস ও বর্ষবরণ ভালভাবেই হবে। উদযাপন করা হবে। আইন-শৃঙ্খলায় যাতে কোনও অবনতি না হয়, তার জন্যই এই বৈঠক করা হয়েছে।

প্রসঙ্গত, এর দিনকয়েক আগেই মহিলাদের বাজার যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল কট্টরপন্থী মৌলবাদীরা। গোপালগঞ্জে তাদের মাইক নিয়ে প্রচার করতে দেখা গিয়েছিল যে মহিলাদের বাজারে প্রবেশের অধিকার আর থাকছে না। তারা যেন বাজারে না আসেন। কোনও দোকানিও যেন মহিলাদের পণ্য বিক্রি না করেন। ওই কট্টরপন্থী নেতা বলেছিলেন, শীঘ্রই গোটা বাংলাদেশে এই নিয়ম চালু করা হবে। নববর্ষ উদযাপনে কাঁটা দিয়ে কি সেই পথেই চলার ইঙ্গিত দিলেন মহম্মদ ইউনূস?

Follow Us
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়