AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Election: সাঁড়াশি চাপে ইউনূস, প্রেস সচিব বলেই দিলেন নির্বাচনের দিনক্ষণ

Bangladesh Election: মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্রমেই বাড়ছে ক্ষোভ। বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল ক্রমাগত চাপ দিচ্ছে দ্রুত নির্বাচন করানোর জন্য।

Bangladesh Election: সাঁড়াশি চাপে ইউনূস, প্রেস সচিব বলেই দিলেন নির্বাচনের দিনক্ষণ
বাংলাদেশে কবে নির্বাচন?Image Credit: X
| Updated on: Dec 20, 2024 | 6:12 AM
Share

ঢাকা: লাখ টাকার প্রশ্ন, বাংলাদেশের নির্বাচন কবে হবে? মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্রমেই বাড়ছে ক্ষোভ। বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল ক্রমাগত চাপ দিচ্ছে দ্রুত নির্বাচন করানোর জন্য। সোমবার বিজয় দিবসের অনুষ্ঠান থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান জানিয়েছেন, ২০২৫ সালের শেষভাগে বা ২০২৬ সালের শুরুতে নির্বাচন হতে পারে। এবার তাঁর প্রেসসচিব নির্বাচনের দিনক্ষণও জানিয়ে দিলেন।

গতকাল, মঙ্গলবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে আশা করতে পারেন”। প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মহম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, নির্বাচনের তারিখ, কবে মনোনয়নপত্র জমা দেওয়া হবে—এগুলি নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা। নির্বাচন যাতে সুষ্ঠভাবে হয়, তার জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের দাবি জানানো হয়েছে। রাজনৈতিক দল ও সাধারণ মানুষের তরফ থেকেও কিছু দাবি জানানো হয়েছে।

নির্বাচনের পাশাপাশি গত জুলাই-অগস্ট মাসে বাংলাদেশে গণ-অভ্যুত্থানে হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার হবে বলেও আশ্বাস দেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “যাদের হাতে রক্ত আছে, তাদের বিচার হবেই। এখানে কোনো মাফ নেই। যারা গুমে (অপহরণ করে অজ্ঞাত ঠিকানায় পাঠানো) জড়িত, তারা রাজনৈতিক দলের নেতা হোক, বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যে-ই হোক, তাদের বিচার হবে। এইটুকু নিশ্চিত থাকতে পারেন।”

বাংলাদেশে  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে মঞ্জুরি শব্দটি বাদ দেওয়ার ঘোষণাও করেন তিনি। এবার থেকে ইউজিসি কেবল ইউনিভার্সিটি কমিশন বা ইউসি নামে পরিচিত হবে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা