AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Airtel mobile tariffs: জিও-র পর মোবাইলের খরচ বাড়াল এয়ারটেলও! কোন প্ল্যানের কি দাম হল?

Airtel mobile tariffs: এয়ারটেল জানিয়েছে, ভারতে টেলিকম সংস্থাগুলির জন্য একটি আর্থিকভাবে সুস্থ ব্যবসায়িক মডেল তৈরি করতে মোবাইল অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বা এআরপিইউ (ARPU) ৩০০ টাকার উপর হওয়া প্রয়োজন। সংস্থা বলেছে, “আমাদের মতে, নেটওয়ার্ক প্রযুক্তি এবং স্পেকট্রামে প্রয়োজনীয় বিনিয়োগ করতে এই স্তরের এআরপিইউ দরকার।

Airtel mobile tariffs: জিও-র পর মোবাইলের খরচ বাড়াল এয়ারটেলও! কোন প্ল্যানের কি দাম হল?
প্রতীকী ছবিImage Credit: Twitter
| Updated on: Jun 28, 2024 | 10:32 AM
Share

মুম্বই: রিলায়েন্স জিও-র পথেই হাঁটল ভারতী এয়ারটেল লিমিটেড। গত ২৭ জুন শুল্ক বাড়িয়েছিল জিও। এবার ভারতী এয়ারটেলও মোবাইল শুল্ক বাড়াল। শুক্রবার (২৮ জুন), ১১ থেকে ২১ শতাংশ মোবাইল শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করল তারা। ৩ জুলাই থেকে এই নয়া শুল্ক কার্যকর হবে। এক এক্সচেঞ্জ ফাইলিংয়ে, এয়ারটেল জানিয়েছে, ভারতে টেলিকম সংস্থাগুলির জন্য একটি আর্থিকভাবে সুস্থ ব্যবসায়িক মডেল তৈরি করতে মোবাইল অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বা এআরপিইউ (ARPU) ৩০০ টাকার উপর হওয়া প্রয়োজন। সংস্থা বলেছে, “আমাদের মতে, নেটওয়ার্ক প্রযুক্তি এবং স্পেকট্রামে প্রয়োজনীয় বিনিয়োগ করতে এই স্তরের এআরপিইউ দরকার। এতে মূলধনের উপর একটি পরিমিত রিটার্ন আসবে। এই প্রেক্ষিতে, আমরা শুল্ক সংশোধনের ঘোষণাকে স্বাগত জানাই।”

২০২১ সালের ডিসেম্বরে শেষবার টেলিকম শিল্পে শুল্ক বাড়ানো হয়েছিল। সেই সময় প্রায় ২০ শতাংশ বাড়ানো হয়েছিল শুল্ক। অর্থাৎ, প্রায় ৩ বছর পর ফের বাড়ল মোবাইল ব্যবহারের খরচ। এই দাম বৃদ্ধির বিষয়ে, এয়ারটেল জানিয়েছে গ্রাহকদের বাজেট যাতে খুব বেশি বেড়ে না যায়, সেই দিকে লক্ষ্য রেখেছে তারা। সংস্থাটি বলেছে, “উপভোক্তাদের উপর থেকে বোঝা দূর করার জন্য এন্ট্রি লেভেল প্ল্যানগুলিতে খুব সামান্য মূল্য বৃদ্ধি (দিন প্রতি ৭০ পয়সার কম) করা হয়েছে।”

আনলিমিটেড ভয়েস প্ল্যানে শুল্ক বৃদ্ধির পর, এয়ারটেলের ১৭৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ১৯৯ টাকা, ৪৫৫ টাকার প্ল্যানের দাম হয়েছে ৫৯৯ টাকা এবং ১,৭৯৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ১,৯৯৯ টাকা। দৈনিক ডেটা প্ল্যানের ক্ষেত্রে ২৬৫ টাকার প্ল্যানের নয়া দাম হয়েছে ২৯৯ টাকা। ২৯৯ টাকার প্ল্যানটির দাম হয়েছে ৩৪৯ টাকা। ৩৫৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ৪০৯ টাকা, ৩৯৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ৪৪৯ টাকা, ৪৭৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ৫৭৯ টাকা, ৫৪৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ৬৪৯ টাকা, ৭১৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ৮৫৯ টাকা, ৮৩৯ টাকার প্ল্যানের দাম হয়েছে ৯৭৯ টাকা। আর ২৯৯৯ টাকার সারা বছরের প্ল্যানটির নয়া দাম ৩৫৯৯ টাকা। দাম পেড়েছে ডেটা অ্যাড অনস প্ল্যানগুলিরও। ১৯ টাকার প্ল্যানটির জন্য এখন দিতে হবে ২২ টাকা, ২৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৩৩ টাকা এবং ৬৫ টাকার প্ল্যানটির দাম হয়েছে ৭৭ টাকা।

ভারতী এয়ারটেলের শুল্ক বৃদ্ধির প্রভাব পড়েছে শেয়ার মার্কেটেও। এদিনের ওপেনিং ট্রেডে ভারতী এয়ারটেলের শেয়ারের দর ১৮.২৫ টাকা বা ১.২৪ শতাংশ বেড়ে ১,৪৯০.০৫ টাকায় লেনদেন করছে।

Follow Us
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর
কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফার্ন রোডে শান্তনুর ফ্ল্যাটে ইডি
কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফার্ন রোডে শান্তনুর ফ্ল্যাটে ইডি
বেহালায় ব্যবসায়ীর বাড়িতে অভিযান, আর্থিক প্রতারণা মামলায় যা ঘটছে...
বেহালায় ব্যবসায়ীর বাড়িতে অভিযান, আর্থিক প্রতারণা মামলায় যা ঘটছে...