AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol-Diesel Price: দীপাবলিতে বড় ধামাকা, দাম কমছে পেট্রোল-ডিজেলের

Petrol-Diesel Price: দাম কমার উদাহরণ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন যে, ওড়িশার মলকানগিরির কুনানপল্লী এবং কালিমেলায়, পেট্রোলের দাম যথাক্রমে ৪.৬৯ টাকা এবং ৪.৫৫ টাকা কমেছে।

Petrol-Diesel Price: দীপাবলিতে বড় ধামাকা, দাম কমছে পেট্রোল-ডিজেলের
৫ টাকা দাম কমতে পারে পেট্রোলের।Image Credit: Getty Image
| Updated on: Oct 30, 2024 | 7:36 AM
Share

নয়া দিল্লি: দীপাবলির শুভ মুহূর্তেই খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার। শীঘ্রই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী নিজেই এই কথা জানিয়েছেন। তাঁর কথা অনুযায়ী, পেট্রোলের দাম ৫টাকা এবং ডিজেলের দাম ২ টাকা কমতে পারে। কীভাবে এই দাম কমবে, তাও ব্যাখ্যা দিয়েছেন তিনি।

গত মার্চ মাসে কেন্দ্রের তরফে পেট্রোল-ডিজেলের দাম ২ টাকা কমানোর ঘোষণা করা হয়েছিল। এরপর দামে পরিবর্তনের বিশেষ কোনও ঘোষণা করা হয়নি। মঙ্গলবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এক্স হ্যান্ডেলে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “তেল উৎপাদক সংস্থাগুলির পেট্রোল পাম্প ডিলারদের ডিলার কমিশন দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত! সাত বছর ধরে যে দাবি চলে আসছে, তা অবশেষে পূরণ হয়েছে। এখন গ্রাহকরা আরও ভাল পরিষেবা পাবেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়বে না। প্রত্যন্ত অঞ্চলে (তেল বিপণন সংস্থাগুলির পেট্রোল এবং ডিজেল ডিপো থেকে দূরে) অবস্থিত গ্রাহকদের সুবিধার্থে আন্তঃরাজ্য মাল পরিবহনকে যুক্তিযুক্ত করার জন্য তেল সংস্থাগুলি আন্তঃরাজ্য ফ্রেট পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম কমবে।”

যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে, সেখানে ভোট মেটার পর নতুন দাম কার্যকর হবে বলে জানা কেন্দ্রীয় মন্ত্রী। দাম কমার উদাহরণ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন যে, ওড়িশার মলকানগিরির কুনানপল্লী এবং কালিমেলায়, পেট্রোলের দাম যথাক্রমে ৪.৬৯ টাকা এবং ৪.৫৫ টাকা কমেছে। ডিজেলের দাম যথাক্রমে ৪.৪৫ টাকা ও ৪.৩২ টাকা কমেছে। একইভাবে, ছত্তীসগঢ়ের সুকমায় পেট্রোলের দাম ২.০৯ টাকা এবং ডিজেলের দাম ২.০২ টাকা কমবে।

ডিলার কমিশন বৃদ্ধির ফলে আনুমানিক ৭ কোটি নাগরিক উপকৃত হবেন বলেই জানান কেন্দ্রীয় মন্ত্রী। একইসঙ্গে দেশের ৮৩,০০০টিরও বেশি পেট্রোল পাম্পে কর্মরত পেট্রোল পাম্প ডিলার এবং প্রায় ১০ লক্ষ কর্মচারীরা উপকৃত হবেন।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...