AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lower Berth Ticket: কীভাবে লোয়ার বার্থে টিকিট পাবেন? প্রবীণ যাত্রীদের উপায় বাতলে দিল রেল

Indian Railways: দূরপাল্লার ট্রেনে প্রবীণ নাগরিকদের লোয়ার বার্থে সিট হলেই সুবিধা হয়। তবে অনেক সময়ই এই সুবিধা পাওয়া যায় না। এবার আইআরসিটিসি-র তরফেই সহজ এক পদ্ধতি বলে দেওয়া হল যেখানে সহজেই লোয়ার বার্থে সিট পাওয়া যাবে।

Lower Berth Ticket: কীভাবে লোয়ার বার্থে টিকিট পাবেন? প্রবীণ যাত্রীদের উপায় বাতলে দিল রেল
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Oct 26, 2024 | 8:21 PM
Share

নয়া দিল্লি: বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন ট্রেনে। দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা ও আরামের দিকেও বিশেষ নজর দেয় ভারতীয় রেল। দূরপাল্লার ট্রেনে প্রবীণ নাগরিকদের লোয়ার বার্থে সিট হলেই সুবিধা হয়। তবে অনেক সময়ই এই সুবিধা পাওয়া যায় না। এবার আইআরসিটিসি-র তরফেই সহজ এক পদ্ধতি বলে দেওয়া হল যেখানে সহজেই লোয়ার বার্থে সিট পাওয়া যাবে।

সম্প্রতিই এক সাংবাদিক এক্স হ্যান্ডেলে পোস্টে অভিযোগ করেছিলেন যে তাঁর কাকার পায়ে সমস্যা থাকার কারণে টিকিট বুকিংয়ের সময় লোয়ার বার্থ সিট প্রেফারেন্স দিয়েছিলেন। তারপরও তাঁর কাকাকে আপার বার্থ দেওয়া হয়েছে।

ভারতীয় রেলওয়ের তরফে এই অভিযোগের ভিত্তিতে জানানো হয়েছে, যাত্রীরা যদি জেনারেল কোটার অধীনে টিকিট বুক করেন, তবে লোয়ার বার্থ ফাঁকা থাকলে, তবেই তাদের অনুরোধ অনুযায়ী লোয়ার বার্থে সিট দেওয়া হয়। যদি কোনও সিট ফাঁকা না থাকে, তবে সিট দেওয়া সম্ভব নয়।

তবে যাত্রীরা যদি জেনারেল কোটার বদলে রিজার্ভেশন চয়েস অপশন সিলেক্ট করে টিকিট বুক করেন, তবে পছন্দের সিট পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে। জেনারেল কোটায় টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ নিয়মেই টিকিট দেওয়া হয়।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত