AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM KISAN YOJANA: আজই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, আপনার অ্যাকাউন্টে এল কি না, ব্যালেন্স দেখে নিন এভাবে

PM KISAN YOJANA: দেশের অন্নদাতাদের আর্থিক সহায়তার জন্যই এই প্রকল্পের সূচনা করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের অধীনে প্রতি চার মাসে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে পাঠায় সরকার। সারা বছর ধরে মোট তিনটি কিস্তিতে ৬ হাজার টাকা দেওয়া হয়।

PM KISAN YOJANA: আজই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, আপনার অ্যাকাউন্টে এল কি না, ব্যালেন্স দেখে নিন এভাবে
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Feb 23, 2025 | 11:00 AM
Share

নয়া দিল্লি: দেশের কৃষকদের জন্য সুখবর। কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা। এই উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, ২৩ ফেব্রুয়ারি কিসান সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তি প্রকাশিত হতে চলেছে। দেশজুড়ে ৯.৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে এই কিস্তির টাকা।

দেশের অন্নদাতাদের আর্থিক সহায়তার জন্যই এই প্রকল্পের সূচনা করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের অধীনে প্রতি চার মাসে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে পাঠায় সরকার। সারা বছর ধরে মোট তিনটি কিস্তিতে ৬ হাজার টাকা দেওয়া হয়।  ২০২৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার ১৮ তম কিস্তি দেওয়া হয়। আজ বিহারের ভাগলপুর থেকে ১৯ তম কিস্তি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার দেশের মোট ৯.৮ কোটি কৃষক অর্থ পাবেন। মোট ২২,০০০ কোটি টাকা দেওয়া হবে। ১৮তম কিস্তি দেওয়ার সময় এই প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা ছিল ৯.৬ কোটি। সেই সংখ্যাটা আরও বেড়েছে। পিএম কিসান নিধির অধীনে এখন পর্যন্ত মোট ৩.৪৬ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে।

অ্যাকাউন্টে টাকা এসেছে কি না, কীভাবে দেখবেন?

  •  প্রথমে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার অফিসিয়াল পোর্টাল pmkisan.gov.in- খুলুন।
  • এরপরে, “চেক স্টেটাস” অপশনে ক্লিক করুন।
  • এরপরে একটি নতুন উইন্ডো খুলবে।
  • এবার আপনাকে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনায় রেজিস্টার করা ফোন নম্বর দিতে হবে।
  • Get OTP-তে ক্লিক করতে হবে।
  • ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন টাকা এসেছে কি না।

Follow Us
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের