AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBI Account Tranfer: এই গরমে দাঁড়াতে হবে না ব্যাঙ্কের লাইনে, ঘরে বসেই এক শাখা থেকে অন্য শাখায় করুন অ্য়াকাউন্ট ট্রান্সফার

SBI Account Tranfer: ঘরে বসেই কয়েক মিনিটে করা যাবে ব্যাঙ্ক অ্য়াকাউন্টের শাখা পরিবর্তন। এসবিআই-র ওয়েবসাইটে গিয়ে বা YONO অ্য়াপের মাধ্যমে ঘরে বসে এ কাজ করা সম্ভব।

SBI Account Tranfer: এই গরমে দাঁড়াতে হবে না ব্যাঙ্কের লাইনে, ঘরে বসেই এক শাখা থেকে অন্য শাখায় করুন অ্য়াকাউন্ট ট্রান্সফার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
| Edited By: | Updated on: May 12, 2023 | 8:40 AM
Share

ব্য়াঙ্কের এক শাখা থেকে অন্য শাখার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট স্থানান্তরের পরিকল্পনা রয়েছে? তাহলে এবার এ কাজ ঘরে বসেই করতে পারবেন ভারতীয় স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা। এই ছোটো ছোটো কাজের জন্য ব্যাঙ্কের শাখায় গিয়ে আর লাইনে দাঁড়াতে হবে না গ্রাহকদের। ঠাণ্ডা ঘরে বসে অনলাইনেই এক শাখা থেকে অন্য শাখায় করতে পারবেন অ্য়াকাউন্ট ট্রান্সফার। তবে এসবিআই অ্যাকাউন্ট স্থানান্তর করতে চাইলে যে শাখায় অ্য়াকাউন্ট স্থানান্তর করতে চাইছেন সেই শাখার কোড অবশ্যই থাকতে হবে আপনার কাছে। এর পাশাপাশি আপনার ফোন নম্বর অবশ্যই এসবিআই অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার করা থাকতে হবে।

সমস্ত SBI গ্রাহকরা তাঁদের স্মার্টফোনে YONO অ্যাপ বা YONO Lite-র মাধ্যমে ব্যাঙ্কের শাখা পরিবর্তন করতে পারেন। এমনকী এই ক্ষেত্রে আপনার ফোন নম্বর অবশ্যই ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক থাকা উচিত। এইভাবে আপনি অনলাইন মাধ্যমে সহজেই এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তর করতে পারেন।

অনলাইনে এক শাখা থেকে অন্য শাখায় SBI অ্যাকাউন্ট স্থানান্তরকরণ:

প্রথমত, আপনি SBI-র অফিসিয়াল ব্যাঙ্কিং পেজ onlinesbi.com-এ যান এর পর পার্সোনাল ব্যাঙ্কিং এ যান এবং আপনার অ্যাকাউন্টে লগইন করুন। ওটিপি দেওয়ার পর লগ ইন করলে মেনু বারে ‘ই-পরিষেবা’ ট্যাবটি বেছে করুন। এখন আপনাকে ‘ট্রান্সফার অব সেভিংস অ্যাকাউন্ট’ বিকল্পটি বেছে নিতে হবে।

SBI YONO-র মাধ্যমে SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তরকরণ:

প্রথমে গ্রাহক SBI YONO অ্যাপে লগ ইন করুন। এর পর ‘সার্ভিস’ অপশনে যান। এখন আপনাকে ‘ট্রান্সফার অব সেভিংস অ্যাকাউন্ট’ বিকল্পটি বেছে নিতে হবে। এখানে আপনাকে নতুন শাখা কোড সহ যে সেভিংস অ্যাকাউন্টে আপনি স্থানান্তর করতে চান তা দিতে হবে এবং ‘Get Branch Name’ এ ক্লিক করতে হবে। নতুন শাখার নাম স্ক্রিনে দেখাবে এবং সঠিক হলে ‘সাবমিট’ অপশনে ক্লিক করুন।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ