AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর, শুক্রবার মৃতের বাড়ি যাচ্ছেন অভিষেক

| Edited By: | Updated on: Feb 13, 2026 | 5:33 AM
Share

Breaking News in Bengali Live Updates: চতুর্থ সেমিস্টার দিচ্ছে পরীক্ষার্থীরা। অপরদিকে, শ্রম কোড বাতিলের দাবিতে ও শিল্প ধর্মঘটের ডাক, AIUTUC সহ ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। রাজ্যে কেমন সাড়া পড়ে সেই দিকেই থাকবে নজর। এর পাশাপাশি আর কয়েকদিন বাদে ভোট। তার জন্য শাসক থেকে বিরোধী সব দলই যাচ্ছে ভোটের প্রচারে। নজর থাকবে সেই দিকেও।

West Bengal News Today Live: মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর, শুক্রবার মৃতের বাড়ি যাচ্ছেন অভিষেক
রাজ্যজুড়ে ধর্মঘটImage Credit: Tv9 Bangla

আজ থেকে শুরু হয়েছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। চতুর্থ সেমিস্টার দিচ্ছে পরীক্ষার্থীরা। অপরদিকে, শ্রম কোড বাতিলের দাবিতে ও শিল্প ধর্মঘটের ডাক, AIUTUC সহ ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। রাজ্যে কেমন সাড়া পড়ে সেই দিকেই থাকবে নজর। এর পাশাপাশি আর কয়েকদিন বাদে ভোট। তার জন্য শাসক থেকে বিরোধী সব দলই যাচ্ছে ভোটের প্রচারে। নজর থাকবে সেই দিকেও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Feb 2026 09:22 PM (IST)

    Purulia: ফের পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ভিনরাজ্যে, বাড়ছে রাজনৈতিক তরজা

    Migrant Worker Killed

    কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিজনরা

    • ভিনরাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ। এবার মহারাষ্ট্রে উদ্ধার হল পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম সুখেন মাহাতো (২৮)।
    • মৃতের পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলাতেই খুন করা হয়েছে সুখেন। পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে বিজেপির বিররুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
    • আগামিকাল (শুক্রবার) মৃতের পরিজনদের সঙ্গে দেখা করতে পুরুলিয়া আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    পড়ুন বিস্তারিত: পুরুলিয়ার পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্রে খুনের অভিযোগ, পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক

  • 12 Feb 2026 04:16 PM (IST)

    ভোটগ্রহণের সময় শেষ, এবার পালা গণনার

    • দু’টি জেলায় ককটেল বোমা বিস্ফোরণ ছাড়া বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা
    • মোটের উপর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণভাবেই মিটল।
    • কিন্তু ভোট শতাংশের হার যে খুব একটা দেখা গিয়েছে এমনটা নয়।
    • তুলনামূলক ভাবে প্রতিটি কেন্দ্রেই গড়ে ভোট পড়েছে ৪০ শতাংশ বা তার কম।
    • এদিন সকাল সাড়ে ৭টায় বাংলাদেশের ২৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে একেবারে বিকাল ৪টে পর্যন্ত তারপর সমাপ্তি।
    • যেহেতু বাংলাদেশে এই প্রথমবার দু’টি ভোট একত্রে হচ্ছে, সেহেতু আশা করা যাচ্ছে ফলাফল ঘোষণা হতে শুক্রবার সন্ধ্যা গড়িয়ে যেতে পারে।
  • 12 Feb 2026 12:02 PM (IST)

    আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে হবে ফিল্ড এনকোয়ারি

  • 12 Feb 2026 12:01 PM (IST)

    লেনিন সরণি থেকে মৌলালি হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে AIUTUC-র মিছিল

  • 12 Feb 2026 12:00 PM (IST)

    Purulia: পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য জঙ্গলমহলের পুরুলিয়ায়

    পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য জঙ্গলমহলের পুরুলিয়ায়। ‌পুরুলিয়া বরাবাজার ব্লকের অন্তর্গত তুমড়াশোল গ্রামের বাসিন্দা সুখেন মাহাতো বয়স (২৮)।

    বেশ কয়েক বছর আগে বাড়ির তিনভাই পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে ছিলেন সুদূর মহারাষ্ট্রের পুণেতে। সেখানে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তারা।

    অন্যান্য দিনের মতো গত ৯ তারিখ সুখেন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কিন্তু তিনি আর ফেরেনি। খোঁজ খবর করতেই ১০ তারিখ তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

    সুখেনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকস্তব্ধ হয়ে পড়ে তার পরিবার সহ গোটা গ্রাম।

  • 12 Feb 2026 11:57 AM (IST)

    TMC: তৃণমূলের অন্দরে গণ-পদত্যাগ

    1. গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্বের পদত্যাগের হিড়িক। একযোগে পদত্যাগ তিন তৃণমূল নেতা। পাইপ লাইনে আরও অনেকে দাবি পদত্যাগীদের। আর এই নিয়ে চাঞ্চল্য রাজনৈতিক মহলে।
    2. দলে একাধিক গোষ্ঠী। এক গোষ্ঠীর সঙ্গে কথা বললে অন্য গোষ্ঠীর মুখভার। লাগাতার এইসব সইতে না পেরে এবার সাংবাদিক সম্মেলন করে একযোগে পদত্যাগ করলেন ৩ তৃণমূল নেতা।
  • 12 Feb 2026 11:55 AM (IST)

    HS Examination: ‘ওরা PDF দেখে পড়াশোনা করেছে’, সিলেবাস শেষ হয়নি, দেরীতে মিলেছে বই, HS নিয়ে ক্ষোভ অভিভাবকের

    1.  বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। এই প্রথম সেমিস্টারের ভিত্তিতে উচ্চ-মাধ্যমিক। সকাল ৯টা বেজে ৫০ মিনিট দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা।
    2. তবে এবারের উচ্চ-মাধ্যমিক বাকি বছরগুলির তুলনায় আলাদা। এটি চতুর্থ সেমিস্টার।

    বিস্তারিত পড়ুন: HS Examination: ‘ওরা PDF দেখে পড়াশোনা করেছে’, সিলেবাস শেষ হয়নি, দেরীতে মিলেছে বই, HS নিয়ে ক্ষোভ অভিভাবকের

  • 12 Feb 2026 11:26 AM (IST)

    Beldanga: দ্বিতীয়বার অভিযুক্তদের আদালতে পেশ গেল না, এবার কী জানাল পুলিশ?

    NIA-বিশেষ আদালতে পেশ করা গেল না বেলডাঙা মামলার অভিযুক্তদের। এই নিয়ে দ্বিতীয়বার অভিযুক্তদের পেশ করা গেল না।

    জানা যাচ্ছে, NIA বিশেষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বেলডাঙা মামলায় পুলিশ এসকর্ট দেয়নি। এসকর্ট না মেলার কারণে বৃহস্পতিবারও বেলডাঙা মামলায় ৩৬ জন অভিযুক্তকে NIA বিশেষ আদালতে পেশ করা যায়নি।

    বিস্তারিত পড়ুন: Beldanga Case: মেরেছিল সংবাদ-মাধ্যমকে, সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে জ্বালানো হয়েছিল আগুন, বেলডাঙার ঘটনায় সেই অভিযুক্তদের সশরীরে পেশ করা গেল না কোর্টে, এবার পুলিশ কী কারণ দিল?

Published On - Feb 12,2026 11:24 AM