AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021 Phase 2: দ্বিতীয় দফা ভোটে ১৬০৫টি অভিযোগ, গ্রেফতার ১৪ মহিলা সহ ২৮, জানাল কমিশন

মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, এদিন ভোটপর্বে মোট ১ হাজার ৬০৫ টি অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার করা হয়েছে ২৮ জনকে।

West Bengal Assembly Election 2021 Phase 2: দ্বিতীয় দফা ভোটে ১৬০৫টি অভিযোগ, গ্রেফতার ১৪ মহিলা সহ ২৮, জানাল কমিশন
নিজস্ব চিত্র
| Updated on: Apr 01, 2021 | 8:07 PM
Share

কলকাতা: বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোট। বৃহস্পতিবার সন্ধেবেলা সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তিনি জানান এদিন ভোটপর্বে মোট ১ হাজার ৬০৫ টি অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার করা হয়েছে ২৮ জনকে। পাশাপাশি ১৪৪ ধারা জারির পরেও নন্দীগ্রামে কীভাবে এত মানুষ জড়ো হয়েছিলেন তা নিয়ে প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

এদিন রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৩০ টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে নজরকাড়া কেন্দ্র ছিল নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পূর্ব ভেকুটিয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মৃত বিজেপি কর্মীর নাম উদয়শঙ্কর দুবে। পরিবারের দাবি, কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই চাপ সহ্য করতে না পেরেই ওই বিজেপি কর্মী আত্মঘাতী হন বলে পরিবারের দাবি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই প্রেক্ষিতে কমিশনের প্রাথমিক রিপোর্টও বলছে আত্মহত্যা করেছেন ওই বিজেপি কর্মী। এছাড়াও কেশপুরে উত্তম দলুই আহত হওয়ার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেশপুরের গুনাহারায় হামলার ঘটনায় ১৪ জন মহিলা-সহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আরিজ আফতাব।

এদিন বেলা বাড়তেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় নন্দীগ্রামের বয়াল কেন্দ্র। ছাপ্পার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে ওই কেন্দ্র। রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করেছিলেন ক্ষুব্ধ মমতা। নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয় নির্বাচন কমিশনও। যার প্রেক্ষিতে আরিজ আফতাব জানিয়েছেন মমতার সেখানে যাওয়ার পরপরই আধিকারিকরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। তাছাড়া ১৪৪ ধারা জারির পরেও কীভাবে এত লোক জড়ো হয়েছিলেন তার রিপোর্ট চেয়েছে কমিশন।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 2: সংখ্যালঘু অধ্যুষিত ওসমানচকের তিন যুবককে ‘আটক’ কেন্দ্রীয় বাহিনীর! মমতার কাছে নালিশ স্থানীয়দের

পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে কী উঠে এসেছে তা শুক্রবার সন্ধ্যে ৬ টার মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে মমতা প্রায় দেড় ঘন্টা থাকলেও ভোটদানে কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছেন ভোট পর্যবেক্ষক। কমিশন জানিয়েছে, ওই বুথে ৭৪ শতাংশ ভোট পড়েছে।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!