AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021 Phase 2: ‘জো ইলেকশন এজেন্ট হ্যায় ও প্রার্থী হ্যায়’, কেন্দ্রীয় বাহিনীকে বোঝাতে গিয়ে বচসায় মমতার নির্বাচনী এজেন্ট

এদিন সাতসকালেই নন্দীগ্রাম (Nandigram) থানায় গিয়েছিলেন মমতার ভোটের এই প্রধান সৈনিক। কেন গিয়েছিলেন তা স্পষ্ট করেননি শেখ সুফিয়ান।

West Bengal Assembly Election 2021 Phase 2: 'জো ইলেকশন এজেন্ট হ্যায় ও প্রার্থী হ্যায়', কেন্দ্রীয় বাহিনীকে বোঝাতে গিয়ে বচসায় মমতার নির্বাচনী এজেন্ট
কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন শেখ সুফিয়ান।
| Updated on: Apr 01, 2021 | 11:42 PM
Share

নন্দীগ্রাম: তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের সঙ্গে জওয়ানদের বচসার অভিযোগ। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের মহম্মদপুরের বুথে। অভিযোগ, মহম্মদপুর স্কুলের বুথে ঢুকতে বাধা দেওয়া হয় সুফিয়ানকে। এরপরই তিনি কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিককে বোঝান, “হাম ক্যানডিডেটটা ইলেকশন এজেন্ট হ্যায়। জো ইলেকশন এজেন্ট হ্যায় ও প্রার্থী হ্যায়। সেম হ্যায়।” পাল্টা বাহিনীর ওই কর্তা জানতে চান, ভিতরে গিয়ে আপনি কী করবেন? তাতেই উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দু’পক্ষ।

শেখ সুফিয়ানের দাবি, কেন্দ্রীয় বাহিনী কোথাও কোথাও চিফ ইলেকশন এজেন্টের কথা শুনছে না। তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে বুথগুলিতে ঘুরছেন, ভিতরে ঢুকতে তাঁকে বাধা পেতে হচ্ছে। যদিও স্থানীয়দের একাংশের দাবি, ভাষাগত সমস্যার জন্য কিছুটা ভুল বোঝাবুঝিতেই এই কথা কাটাকাটি। যখন শেখ সুফিয়ান নিজেকে প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট বলছিলেন, প্রার্থী শব্দের অর্থ বাহিনীর সদস্যরা বুঝতে পারছিলেন না। যদিও শেখ সুফিয়ানের দাবি, পুরোটাই পরিকল্পিত।

ভোটের সারাদিনের সব আপডেট জানতে ক্লিক করুন: West Bengal Election 2021 Phase 2 Voting LIVE: ‘১০০ বুথে এজেন্ট নেই মমতার’, ভোট দিতে যাওয়ার পথে বললেন শুভেন্দু 

এদিন সাতসকালেই নন্দীগ্রাম থানায় গিয়েছিলেন মমতার ভোটের এই প্রধান সৈনিক। কেন গিয়েছিলেন তা স্পষ্ট করেননি শেখ সুফিয়ান। তবে টিভি নাইন বাংলাকে জানিয়েছিলেন, নির্দিষ্ট কিছু কথা জানাতে গিয়েছিলেন। থানার সহযোগিতাও পেয়েছেন বলে দাবি করেছিলেন সকালেই।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট