AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিষেক এবং শ্বেতা, কাকে কত সম্পত্তি দেবেন অমিতাভ? বললেন…

Amitabh-Sweta-Abhishek: বাবার সম্পত্তি কে পাবেন? কার ভাগ্যে আসবে হাজার কোটির বিপুল ধন-রাশি? অমিতাভ জানিয়েছেন, তিনি সব সম্পত্তি দিয়ে যাবেন। ছেলে অভিষেক এবং মেয়ে শ্বেতার মধ্যে কত সম্পত্তি দেবেন, তাও জানিয়ে দিয়েছেন অমিতাভ। কে কত টাকা পাচ্ছে জানেন?

অভিষেক এবং শ্বেতা, কাকে কত সম্পত্তি দেবেন অমিতাভ? বললেন...
অমিতাভ এবং তাঁর দুই সন্তান শ্বেতা ও অভিষেক।
| Updated on: Mar 04, 2024 | 3:33 PM
Share

প্রচুর সম্পত্তির মালিক ৮০ বছরের অমিতাভ বচ্চন। তাঁর স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনের রাজ্যসভায় জমা দেওয়া নথিতে উল্লিখিত সেই সম্পত্তির কথা। ১০০০ এরও বেশি কোটি টাকার মালিক অমিতাভ-জয়া। তাঁদের অবর্তমানে কে পাবে সেই বিপুল সম্পত্তি? এক সাক্ষাৎকারে খোলসা করে জানিয়েছিলেন অমিতাভ বচ্চন স্বয়ং।

অমিতাভ বচ্চনের দুই সন্তান। ২১ বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছে কন্যা শ্বেতা বচ্চনের। অমিতাভের পুত্র অভিষেক বচ্চন প্রতিষ্ঠিত অভিনেতা। কন্যার বিয়ে হয়ে গেলেও, তাঁর বিয়ে ভেঙে গিয়েছে। বাবার কাছেই থাকেন শ্বেতা। বিগত কয়েক মাস ধরে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বচ্চন পরিবারের বিবাদের কথা সংবাদের শিরোনামে চলে আসছে। শোনা যাচ্ছে, সেই বিবাদের অন্যতম কারণ নাকি সম্পত্তির ভাগাভাগি। বিবাদের রটনা চলাকালীনই তাঁর পৈত্রিক ভিটে মুম্বই শহরের ৬০ কোটি টাকার সম্পত্তি ‘প্রতীক্ষা’ বাংলোটি মেয়ে শ্বেতার নামে লিখে দিয়েছেন অমিতাভ।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিতাভ বলেছিলেন, “আমি সন্তানদের মধ্যে বিভেদ সৃষ্টি করি না। আমার কাছে মেয়ে যেমন, ছেলেও তেমনই। কাউকে আমি ছোট-বড় নজরে দেখি না। দু’জনকেই আমি সমান ভালবাসি, সমান স্নেহ করি। দু’জনের জন্যই আমি রেখে যাব বিপুল সম্পত্তি। দু’জনেই সম্পত্তির সমান-সমান ভাগ পাবে। কেউ বেশি নয়, কেউ কমও নয়।”

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...