AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘একই বিছানায় শুই বলে…’, নন্দিনী নয়! এবার কাকে ‘আপন’ মনে হল রাজবীরের?

Bigg Boss Bangla Updates: বিগ বসের ঘরে জুড়তে না জুড়তেই ফাটল রাজবীর-নন্দিনীর প্রেমে! নন্দিনীর উপর চটে এবার কার সঙ্গে হাত মেলাতে চাইছেন রাজবীর? কী ঘটেছে রাজবীর নন্দিনীর মধ্যে? কী বলেছেন রাজবীর?

Bigg Boss Bangla: 'একই বিছানায় শুই বলে...', নন্দিনী নয়! এবার কাকে 'আপন' মনে হল রাজবীরের?
কী ঘটেছে বিগ বসের ঘরে?
| Updated on: Sep 17, 2026 | 9:10 AM
Share

বিগ বস বাংলা (Bigg Boss Bangla) হাউজে কখন যে কী হয়, তা কেউ বলতে পারে না! আজ মাখোমাখো প্রেম, আর কালই মুখ দেখাদেখি বন্ধ। ঠিক এমনটাই কি হতে চলেছে রাজবীর দে এবং নন্দিনী দত্তর সঙ্গে? বিগত কয়েকটা পর্বে দু’জনের যে রসায়ন দেখা গিয়েছিল, তাতে এবার বেশ ভালোই ফাটল ধরেছে।

নন্দিনীর সঙ্গে রাজবীরের দূরত্ব

সম্প্রতি ক্যাপ্টেন্সি টাস্কের পরেই যেন খেলার মোড় একেবারে ঘুরে গিয়েছে। যে রাজবীর আর নন্দিনী একে অপরের হাত ধরে ঘুমাতেন, রাতের বেলা রাজবীর পরম যত্নে চুল বেঁধে দিতেন নন্দিনীর, আজ তাঁদের মধ্যেই হাজারো অভিমান! এদিন কাউচে মুখোমুখি বসে রাজবীর স্পষ্টই জানিয়ে দেন, তাঁদের দুজনের লক্ষ্য একেবারে আলাদা। তিনি বলেন, “তুমি তোমার মতো খেলো, আমি আমার মতো।”

নন্দিনীও অবশ্য চুপ থাকার পাত্রী নন। তিনি সাফ জানিয়ে দেন যে, তিনি একা খেলছেন এবং গেমের জন্য কাউকে ব্যবহার করছেন না। রাজবীরের কথায়, নন্দিনী খুব শক্ত মনের মানুষ, কিন্তু তিনি নিজে ততটা নন। তাঁর মাথায় সারাক্ষণ শুধু ‘নন্দিনী নন্দিনী’ ঘোরে! তিনি নন্দিনীকে বেশ পছন্দ করেন।

তনুশ্রীর দিকে ঝুঁকছেন রাজবীর?

নন্দিনীর উপর ভেতরে ভেতরে চরম বিরক্ত রাজবীর। তাঁর মতে, নন্দিনী তাঁকে এবং মনামী ঘোষকে ‘অপশন’ হিসেবে ব্যবহার করছেন। আর এই অভিমান থেকেই রাজবীর সোজা গিয়ে হাজির হন তনুশ্রী রায় দাসের কাছে। অথচ, এই তনুশ্রীর সঙ্গেই কিছুদিন আগে তাঁর ভালোমতো ঝামেলা হয়েছিল! রাজবীর তনুশ্রীকে বলেন, “যাই ঘটুক, তোমাকে আমার আপন মনে হয়। আমি তোমার সঙ্গে হাত মেলাতে চাই।”

তনুশ্রীও খুব চালাক। তিনি রাজবীরকে পাল্টা প্রশ্ন করেন, “তোমার পার্টনারই যখন তোমাকে ছেড়ে দিল, তখন আমার থেকে কী প্রত্যাশা করছ?” নিজেকে বাঁচাতে রাজবীরের চটজলদি উত্তর, “তুমি আমায় বিশ্বাস করতে পারো। এক বিছানায় শুই বলে ওকে আমি গেমের কিছু বলি না। শুধু হাত ধরে ঘুমিয়ে পড়ি।” সব শুনে তনুশ্রী জানিয়ে দিয়েছেন, খেলার প্রয়োজনে তিনি রাজবীরের সঙ্গে হাত মেলাতেই পারেন।

গত ৩০ আগস্ট থেকে সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় শুরু হয়েছে এবারের সিজন। ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজবীর আর জীতু কামাল। এখন দেখার বিষয়, রাজবীর-নন্দিনীর জুটি ভেঙে সত্যিই রাজবীর-তনুশ্রীর নতুন কোনও জুটি তৈরি হয় কি না!

Follow Us