AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asha Bhosle Birthday: আশা ভোঁসলের ৮৯তম জন্মদিন কেন জাঁকজমকের সঙ্গে পালন করল না পরিবার?

Asha Bhosle: ৮৯ বছর পূর্ণ করলেন কিংবদন্তী সঙ্গিতশিল্পী আশা ভোঁসলে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সারা দিন জুড়ে পালিত হয়েছে তাঁর জন্মদিন। তবু পরিবার চায়নি জাঁকজমকের সঙ্গে জন্মদিন পালন করতে।

Asha Bhosle Birthday: আশা ভোঁসলের ৮৯তম জন্মদিন কেন জাঁকজমকের সঙ্গে পালন করল না পরিবার?
কেন জাঁকজমকের সঙ্গে পালন করল না পরিবার?
| Edited By: | Updated on: Sep 08, 2022 | 10:51 PM
Share

৮৯ বছর পূর্ণ করলেন কিংবদন্তী সঙ্গিতশিল্পী আশা ভোঁসলে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সারা দিন জুড়ে পালিত হয়েছে তাঁর জন্মদিন। তবু পরিবার চায়নি জাঁকজমকের সঙ্গে জন্মদিন পালন করতে। কেন? টাইমস অব ইন্ডিয়াকে কারণ জানালেন নাতনি জানাই ভোঁসলে। তাঁর কথায়, “আমার ঠাকুমার হয়তো আজ ৮৯ হল। কিন্তু মনের দিক থেকে তিনি এখনও ২০। আজ পরিবারের জন্য নিজের হাতে রান্না করেছেন তিনি।” তাও কেন জন্মদিন ছোট করে? জানাই জানিয়েছেন, এ বছরই দিদি লতা মঙ্গেশকরকে হারিয়েছেন আশা। সেই দুঃখের রেশ এখনও ছড়িয়ে রয়েছে পরিবার জুড়েই। আর সে কারণেই ছোট করেই হয়েছে উদযাপন।

তিনি জানিয়েছেন, বড় কোনও অনুষ্ঠানের পরিবর্তে ছোট করেই হয়েছে উদযাপন। তবু ইন্ডাস্ট্রির অল্প কিছু মানুষ তাঁর বাড়িতে হাজির হয়েছেন শুভেচ্ছা জানাতে। এঁদের মধ্যে রয়েছে, পুনম ঢিলো থেকে শুরু করে জ্যাকি শ্রফ। ফলের তৈরি কেক বড় পছন্দ আশার। রাখা হয়েছিল তাও। এদিনই সকালে জানাই তাঁর ইনস্টাগ্রাম থেকে ঠাকুমার সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেন। এক মিষ্টি কবিতার মাধ্যমে ঠাকুমার প্রতি ভালবাসা ব্যক্ত করেছিলেন তিনি। সেই পোস্টে ছড়িয়ে পড়েছিল শুভেচ্ছাও।

View this post on Instagram

A post shared by Zanai? (@zanaibhosle)

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?