AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan: চরম অর্থের অভাব, মরণ-বাঁচন লড়াই ‘ডাঙ্কি’ অভিনেতা বরুণের, শাহরুখ জানেন?

শাহরুখ খান অভিনীত রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে খুব ছোট রোলেই নজর কেড়েছিলেন বরুণ। তবে মুম্বইয়ের থিয়েটার জগতে, বেশ জনপ্রিয় তিনি।

Shahrukh Khan: চরম অর্থের অভাব, মরণ-বাঁচন লড়াই 'ডাঙ্কি' অভিনেতা বরুণের, শাহরুখ জানেন?
| Updated on: Jan 22, 2025 | 12:52 PM
Share

হাসপাতালে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ ছবির অভিনেতা বরুণ কুলকার্নি। জানা গিয়েছে, গুরুতর কিডনির সমস্যায় ভুগছেন বরুণ। গত দুসপ্তাহ ধরে তাঁর ডায়ালেসিসও চলছে। তবে হাসপাতালে শুয়ে মরণ-বাঁচন লড়াইয়ের মাঝে মারাত্মক অর্থকষ্টতেও ভুগছেন তিনি। চিকিৎসার কারণে প্রায় ফাঁকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দ্রুত সাহায্য না পেলে চিকিৎসা থেমে যেতে পারে তাঁর।

সম্প্রতি অভিনেতা বরুণের স্বাস্থ্যের খবর জানিয়ে, তাঁরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অর্থ সাহায্য চেয়েছেন অভিনেতার বন্ধু রোশন শেট্টি। এই প্রোফাইলে রোশন জানিয়েছেন, চিকিৎসার জন্য এত টাকা খরচ হয়েছে যে, হাসপাতালের বিল মেটাতে প্রায় নাভিশ্বাস উঠেছে অভিনেতার।

অভিনেতা বরুণের বন্ধু রোশন লিখেছেন, আমার অভিনেতা বন্ধু বরুণ গুরুতর কিডনির সমস্যায় ভুগছেন। তাঁর চিকিৎসায় প্রচুর অর্থ খরচ হচ্ছে। তাঁর পাশে দাঁড়ানোর জন্য আগেও বন্ধুরা মিলে অর্থ সাহায্যে তহবিল খুলেছিলাম। তবে বরুণের চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন। প্রতি সপ্তাহে ২ থেকে ৩ বার ডায়ালেসিসের প্রয়োজন হয় বরুণের। তাছাড়াও রয়েছে হাসপাতালের অন্যান্য খরচা। যা কিনা জোগার করা খুবই কঠিন হয়ে পড়ছে। সবার কাছে অনুরোধ দয়া করে বন্ধুর পাশে দাঁড়ান।

রোশনের এমন পোস্ট দেখে,অনেক অনুরাগীরাই মনে করছেন, এ ব্যাপারে শাহরুখের এগিয়ে আসা উচিত। তবে কিং খান এখবর জানেন কিনা তা নিশ্চিত নন।

শাহরুখ খান অভিনীত রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে খুব ছোট রোলেই নজর কেড়েছিলেন বরুণ। তবে মুম্বইয়ের থিয়েটার জগতে, বেশ জনপ্রিয় তিনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?