AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মিমি চক্রবর্তী ও উর্বশী রাউতেলাকে তড়িঘড়ি ED-র তলব, কী এমন ঘটল?

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই মামলায় ১এক্সবেট অ্যাপের প্রচার ও ব্র্যান্ডিংয়ের সঙ্গে যেসব অভিনেতারা যুক্ত ছিলেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর আগেও একাধিক অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এই মর্মে।

মিমি চক্রবর্তী ও উর্বশী রাউতেলাকে তড়িঘড়ি ED-র তলব, কী এমন ঘটল?
| Edited By: | Updated on: Sep 14, 2025 | 5:22 PM
Share

সামনেই পুজোর ছবি মুক্তি। ব্যস্ত এখন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তারই মাঝে ঘটল বিপত্তি। অবৈধ অনলাইন বেটিং অ্যাপ ‘১এক্সবেট’–এর সঙ্গে জড়িত থাকার মামলায় এবার তলব পড়ল দুই জনপ্রিয় অভিনেত্রীর। সূত্রের খবর, প্রাক্তন সাংসদ এবং টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ১৫ সেপ্টেম্বর, এবং বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে ১৬ সেপ্টেম্বর আদালতের তরফ থেকে হাজিরা দিতে বলা হয়েছে। তাঁদের দিল্লিতে ইডি-র সদর দফতরে সময় মতো উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই মামলায় ‘১এক্সবেট’ অ্যাপের প্রচার ও ব্র্যান্ডিংয়ের সঙ্গে যেসব অভিনেতারা যুক্ত ছিলেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর আগেও একাধিক অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এই মর্মে।

ইডি-র তরফে জানানো হয়েছে, ‘১এক্সবেট’ এক বেআইনি বেটিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ। এই অ্যাপের প্রচারে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের ব্যাঙ্ক লেনদেন ও চুক্তি ঘিরে তদন্ত চালানো হচ্ছে। আপাতত মিমি ও উর্বশীর কী ভূমিকা ছিল, তা জানতেই তাঁদের তলব করা হয়েছে।

এই মামলার তদন্তে আরও বেশ কয়েকজন তারকার নাম উঠে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইডি।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা