AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাধ্য হয়ে দিনে ২০টা সিগারেটে টান, রাতারাতি বড় সিদ্ধান্ত শাহিদের

Shahid Kapoor: প্রতিদিন তিনি ২০টির বেশি সিগারেটে টান দিতেন। কারণ প্রতিটা শটেই প্রায় কবীর সিং-কে দেখা যেত সিগারেট ধরাতে। তবে সেই চরিত্রই নাকি সিগারেট ছাড়িয়ে ছিল শাহিদ কাপুরকে! এও সম্ভব!

বাধ্য হয়ে দিনে ২০টা সিগারেটে টান, রাতারাতি বড় সিদ্ধান্ত শাহিদের
| Updated on: Nov 21, 2024 | 10:55 AM
Share

তখন বাড়িতে সদ্যজাত সন্তান। ‘কবীর সিং’ ছবির শুটিং-এ ব্যস্ত রয়েছেন শাহিদ কাপুর। ঝড়ের গতিতে ভাইরাল শুটিং-এর একের পর এক খবর। অন্দর মহলে কী ঘটছে তা জানতে মরিয়া ভক্তরা। দিনে একের পর এক সিগারেটে টান। কবীর সিং চরিত্রটাই এমন। প্রতিটা মুহূর্তে যার ঠোঁটের ডগায় সিগারেট, সেই ‘কবীর সিং’-এর শুটি বলে কথা। নিজের একশো শতাংশ নিংড়ে দিয়েছিলেন এই চরিত্রের জন্য শাহিদ কাপুর। প্রতিদিন তিনি ২০টির বেশি সিগারেটে টান দিতেন। কারণ প্রতিটা শটেই প্রায় কবীর সিং-কে দেখা যেত সিগারেট ধরাতে। তবে সেই চরিত্রই নাকি সিগারেট ছাড়িয়ে ছিল শাহিদ কাপুরকে! এও সম্ভব!

সিগারেট ব্যক্তিগত জীবনেও খেতেন শাহিদ কাপুর। তবে একটা সময়ের পর তা লিমিটেড হয়ে যায়। তবে ‘কবীর সিং’ ছবির শুটিং-এর জন্য তিনি দিনে ২০টা করে যখন সিগারেট খেতেন, তখন বাড়ি ফিরে বেজায় সমস্যায় পড়তে হত তাঁকে। গা থেকে ছাড়ত সিগারেটের গন্ধ। টানা ২ ঘণ্টা স্নান করতেন তিনি। তবেই নবজাকতকে কোলে তুলে নিতেন। এতেই সমস্যা বেড়ে গিয়েছিল তাঁর। তবে শাহিদ কাপুর কোথাও গিয়ে যেন সেই অভ্যাস ছাড়ার সিদ্ধান্তও নিয়ে ছিলেন এই ছবির কাজ করার সময়ই। জার্সি ছবির প্রমোশনে নিজেই এই গোপন ফান্ডার কথা জানিয়েছিলেন শাহিদ কাপুর। বলেছিলেন, তিনি ধূমপান করতেন, কিন্তু গত কয়েকবছরে তা আর করছেন না। তিনি জানান, কবীর সিং-এর জন্যই ছেড়েছেন এই বদোভ্যাস।

তিনি জানান, ধূমপানকে কখনই তিনি প্রচার করতে চান না। তবে ছবির চরিত্রটাই এমন ছিল যে তিনি বাধ্য হয়েছিলেন ধূমপান করতে। শাহিদ বলেছিলেন, “এটা মোটেও সহজ কাজ ছিল না। কারণ যখন আমি ধূমপান করতাম দিনে ২০টা করে, তখনই তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা ছিল কঠিন।” তবে সেটাই সম্ভব করেছিলেন তিনি কবীর সিং-এর মত চরিত্র দিয়ে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?