AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমায় taken for granted করে নিয়েছে’, সইফকে নিয়ে বিস্ফোরক করিনা

Relationship Gossip: বিবাহ বিচ্ছেদের পর সইফকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল করিনা কাপুর পরিবারে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এমন অনেকেই ছিলেন যাঁরা আমার ভাল চেয়ে উপদেশ দিয়েছিলেন, যাতে আমি এই বিয়েটা না করি।

'আমায় taken for granted করে নিয়েছে', সইফকে নিয়ে বিস্ফোরক করিনা
| Edited By: | Updated on: Dec 04, 2024 | 7:58 PM
Share

করিনা কাপুর খান ও সইফ আলি খান। বলিউডের অন্যতম দাপুটে জুটি। যাঁদের নিয়ে নিত্য চর্চা থাকে তুঙ্গে। বেশ কয়েকদিন গোপনে প্রেম করে হঠাৎই বিয়ের খবর সামনে আনেন তাঁরা। যদিও এই বিয়েতে এক বৃহৎ শ্রেণি অখুশি ছিল বলেই দাবি করেছিলেন করিনা কাপুর খান। বিবাহ বিচ্ছেদের পর সইফকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল করিনা কাপুর পরিবারে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এমন অনেকেই ছিলেন যাঁরা আমার ভাল চেয়ে উপদেশ দিয়েছিলেন, যাতে আমি এই বিয়েটা না করি। কেরিয়ারের মধ্যগগণে দাঁড়িয়ে একজন ডিভোর্স করা অভিনেতার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত আমার অভিনয় জীবনে প্রভাব ফেলতে পারে।

যদিও তেমনটা ঘটেনি কারণ, চুটিয়ে বিয়ের পরেও কাজ করে গিয়েছেন করিনা কাপুর খান। তবে সকলের দেওয়া সেই উপদেশ কি আদপে সত্যি হয়ে দাঁড়িয়েছে করিনা কাপুরের জীবনে? সইফের সঙ্গে কি সুখী নেই বেবো! এবার তেমনই প্রশ্ন উস্কে গেল তাঁর এক মন্তব্য। সদ্য নিজের বৈবাহিক জীবন নিয়ে মুখ খুলতে দেখা যায় করিনা কাপুর খানকে। তাঁদের মাঝে সম্পর্কের সমীকরণ কেমন, সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সব সময় ওর থেকে উপদেশ নিয়ে থাকি। সইফও তাই করে থাকে। তবে আমি জানি না আমার উপদেশ ও গ্রহণ করে কি না। আমি ওর ছবির সমালোচক। তবে ও আমার ক্রিউ দেখেনি। বিশ্বাস করতে পার? ও শুটে ব্যস্ত ছিল। তবে আমায় ওর সব ছবি দেখতে হবে। সেক্ষেত্রে ও আমায় ‘taken me for granted’ করে নিয়েছে।’

করিনা কাপুর যদিও হাসতে হাসতেই এই মন্তব্য করেন। তবে যে কাজ তাঁকে করতে হয়, সেই কাজ সইফ কেন করেন না, তা নিয়ে প্রশ্ন তুলছে বেবোর ভক্তরা। অভিনেত্রীর সব ছবি কেনই বা দেখেন না সইফ, তবে কি উপদেশ দেওয়ার ক্ষেত্রে তিনি করিনাকেই এগিয়ে রাখেন? তবে ছবি নিয়ে জুটির সমীকরণ যেমনই হোক না কেন, ১২ বছর ধরে তাঁরা বেজায় সংসার করছেন। ভালবেসে সংসার পেতেছেন তাঁরা, রয়েছে দুই সন্তানও। সংসার কাজ পাল্লা দিয়ে সামলাচ্ছেন তাঁরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?