AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোনওদিন এ কাজ করবেন না, RRR-এর সাফল্যের পর বড় সিদ্ধান্ত নিলেন রাম চরণ

Ran Charan: প্যান ইন্ডিয়া অভিনেতা হয়ে উঠেছেন তিনি রাতারাতি। RRR ছবি অস্কার জয়ের পর রাম চরণের কাছে হলিউড থেকে একগুচ্ছ ছবির প্রস্তাব আসতে থাকে। অনেকেই চান তাঁর সঙ্গে ছবি করতে। রাম চরণের নাকি কথাও হয়েছে এই বিষয় বলে জানা গিয়েছিল। তবে সত্যি কি তাই? 

কোনওদিন এ কাজ করবেন না, RRR-এর সাফল্যের পর বড় সিদ্ধান্ত নিলেন রাম চরণ
| Updated on: Oct 23, 2024 | 8:17 PM
Share

রাম চরণ, দক্ষিণী সুপারস্টার নাকি হলিউডে যাচ্ছেন। গত এক বছর ধরে তেমনই খবর শোনা যাচ্ছে সিনেপাড়ায় কান পাতলে। তবে সত্যি কি তাই! বর্তমানে বহু ভারতীয় অভিনেতার কাছেই আসছে বলিউড থেকে ছবি করার প্রস্তাব। সেই তালিকায় কি এবার নাম লেখালেন অভিনেতা রাম চরণ? RRR ছবি মুক্তির পরই পাল্টে গিয়েছে তাঁর ভাগ্য। প্যান ইন্ডিয়া অভিনেতা হয়ে উঠেছেন তিনি রাতারাতি। RRR ছবি অস্কার জয়ের পর রাম চরণের কাছে হলিউড থেকে একগুচ্ছ ছবির প্রস্তাব আসতে থাকে। অনেকেই চান তাঁর সঙ্গে ছবি করতে। রাম চরণের নাকি কথাও হয়েছে এই বিষয় বলে জানা গিয়েছিল। তবে সত্যি কি তাই?

সম্প্রতি জম্মু ও কাশ্মীরে পাওয়া গেল অভিনেতা রাম চরণকে। সেখানেই তিনি হলিউডে ছবি করার প্রসঙ্গে মুখ খুললেন। তিনি যে কখনই এই প্রস্তাব গ্রহণ করবেন না তা স্পষ্ট জানিয়ে দিলেন। এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি তাঁর সিদ্ধান্তের সপক্ষে দিলেন স্পষ্ট যুক্তি। এদিন রাম চরণ বলেন, ‘ভারত থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমি আমার সংস্কৃতির সঙ্গেই থাকব। আমি মানুষকে বোঝাতে চাই, আমাদের ভারতীয়দের আবেগ কতটা গভীর। আমাদের গল্পের প্রতি কত সম্মান। আমি দক্ষিণ ভারতের ছবির কথা বলছি না। ভারতীয় ছবির কথা বলছি। এই গুলো বলতে হবে।’

দক্ষিণী অভিনেতারা বরাবরই মাটির গল্প বলতেই বেশি পছন্দ করেন। সে পুষ্পা হোক কিংবা কান্তারা, তাঁরা বিশ্বাস করেন, এই ধরনের গল্পের প্রতি মানুষের আবেগ, টানটাই হয় আলাদা। তাই সেই রুট ছেড়ে বেরিয়ে আসতে চান না তাঁরা কখনই। সেই একই কারণে রাম চরণও নিলেন এই সিদ্ধান্ত।

Follow Us
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?