AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Summer Vegetable: গরমে এই আনাজ রোজ খেলে আপনাকে ছুঁতে পারবেন না সুগার থেকে কোলেস্টেরল কোনও রোগই

Pointed Gourd: গ্রীষ্মকালীন সবজি অনেকেরই পছন্দ নয়। কিন্তু এই অত্যধিক গরমে শরীর সুস্থ রাখতে গেলে আনাজপাতিই ভরসা। এই মরশুমে যখন পটলের মতো সবজি মিলছে, তখন আর অন্য খাবারে ভরসা রাখবেনই বা কেন। রোজের পাতে পটল রাখলে কী হয়, জানেন?

Summer Vegetable: গরমে এই আনাজ রোজ খেলে আপনাকে ছুঁতে পারবেন না সুগার থেকে কোলেস্টেরল কোনও রোগই
| Updated on: Apr 25, 2024 | 3:13 PM
Share

গ্রীষ্মকালীন সবজি অনেকেরই পছন্দ নয়। কিন্তু এই অত্যধিক গরমে শরীর সুস্থ রাখতে গেলে আনাজপাতিই ভরসা। এই মরশুমে যখন পটলের মতো সবজি মিলছে, তখন আর অন্য খাবারে ভরসা রাখবেনই বা কেন। পটলের নাম শুনলে অনেকেই নাক সিঁটকায়। আবার এমন মানুষ রয়েছেন, যাঁরা ভাজা হোক বা ভর্তা‌, পটল খেতে ভালবাসেন। রোজের পাতে পটল রাখলে কী হয়, জানেন? সুগার থেকে কোষ্ঠকাঠিন্য, একাধিক রোগের হাত থেকে মুক্তি মেলে। পটলের স্বাস্থ্য উপকারিতা না জানলে আপনারই মিস।

সুগার নিয়ন্ত্রণে রাখে: পটলের মধ্যে উচ্চ পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। টাইপ-২ ডায়াবেটিসে ভুগলে পটল খেতে পারেন।

কোষ্ঠকাঠিন্য দূর করে: জল কম খেলে, ভাজাভুজি ও চর্বিযুক্ত খাবার বেশি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। রোজ পটলের তরকারি খেলে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে: পটলে ভিটামিন এ, বি১, বি২, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতো উপাদান রয়েছে, যা ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া এই আনাজে ফাইবার থাকায় হজমের সমস্যা থেকেও মুক্তি মেলে।

ওজন বাড়ায় না: শাকসবজি সবসময় স্বাস্থ্যের জন্য ভাল। ওজন কমানোর ডায়েটেও রাখতে পারেন পটলকে। এই সবজির মধ্যে ক্যালোরি নেই বললেই চলে। গরমের আনাজ খেয়ে যদি ওজন কমাতে চান, পটলকে ডায়েটে রাখুন।

রক্ত পরিষ্কার হবে: রক্ত পরিষ্কার রাখতে পটলের জুড়ি মেলা ভার। এতে ত্বকের সমস্যা থেকেও মুক্তি মেলে। ত্বকের সংক্রমণ এড়াতে অবশ্যই ডায়েটে রাখুন পটলকে।

কোলেস্টেরল কমায়: রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। পটল এই কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক। পাশাপাশি ভাল কোলেস্টেরলের মাত্রাও বাড়িয়ে তোলে পটল। এতে সহজেই এড়ানো যায় হার্টের সমস্যাও।

ত্বককে ভাল রাখে: নিয়মিত পটল খেলে সহজেই ত্বকের বার্ধক্যের লক্ষণগুলো এড়ানো যায়। পটলের মধ্যে ভিটামিন এ এবং সি রয়েছে। এই দুই পুষ্টি ত্বকের স্বাস্থ্য উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করে।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…