AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vitamin Deficiency: মুখ দেখেই বোঝা যায় শরীরে ভিটামিনের ঘাটতি আছে কি না, জেনে নিন কীভাবে…

শরীরে ঠিক কোন ভিটামিনের ঘাটতি হচ্ছে, তা মুখ দেখেই জানা যায় অনেক সময়। ত্বকে লাল বা সাদা ফুসকুড়ি দেখা দিলে বুঝতে হবে ভিটামিন A এবং C-র ঘাটতি দেখা দিয়েছে। এটি একটি বংশগত রোগ। ডাক্তারি ভাষায় একে বলে কেরাটোসিস পিলারিস।

Vitamin Deficiency: মুখ দেখেই বোঝা যায় শরীরে ভিটামিনের ঘাটতি আছে কি না, জেনে নিন কীভাবে...
| Edited By: | Updated on: Nov 10, 2021 | 7:10 AM
Share

ভিটামিনের অনেক ভাগ আছে। যেমন, ভিটামিন A, ভিটামিন B, ভিটামিন C, ভিটামিন D, ভিটামিন E, ভিটামিন K। ভিটামিন B-এর আবার বেশ কয়েকটি ভাগ আছে। ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B5, ভিটামিন B6, ভিটামিন B7, ভিটামিন B9, ভিটামিন এবং B12।

শরীর সুস্থ রাখতে সব ধরনের ভিটামিনই অত্যন্ত জরুরি। তবে সব খাবারের মধ্যে সব ধরনের ভিটামিন থাকে না। ভিটামিনযুক্ত খাবারের অভাব হলেই শরীরে ভিটামিনের ঘাটতি দেখা যায়। আর এই কারণেই শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তবে এই সমস্যা সাময়িক। শরীরে যে কোনও ভিটামিনের ঘাটতি দেখা দিলে খাবার এবং নির্দিষ্ট ওষুধের মাধ্যমে তা পূরণ করা যায়।

শরীরে কোন ভিটামিনের ঘাটতি রয়েছে তা চিকিৎসকই পরীক্ষার সাহায্যে বলতে পারেন। কিন্তু আপনি নিজেও চাইলে অনেক সময় ভিটামিনের ঘাটতির ব্যাপারটা বুঝতে পারবেন। কী ভাবে জানেন? দেখে নিন উপায়গুলো…

vitamin deficiency

শরীরে ঠিক কোন ভিটামিনের ঘাটতি হচ্ছে, তা মুখ দেখেই জানা যায় অনেক সময়। ত্বকে লাল বা সাদা ফুসকুড়ি দেখা দিলে বুঝতে হবে ভিটামিন A এবং C-র ঘাটতি দেখা দিয়েছে। এটি একটি বংশগত রোগ। ডাক্তারি ভাষায় একে বলে কেরাটোসিস পিলারিস। এর থেকে বাঁচতে ভিটামিন A এবং C যুক্ত খাবার খান। হলুদ এবং সবুজ শাকসবজি, রঙিন ফলমূল শাকসবজিতে ভিটামিন A-র থাকে। সবজি বা ফলের রং যত গাঢ় হবে ভিটামিন A-র পরিমাণ তত বেশি হয়।

গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখন এবং অন্যান্য সবজি, ফল ইত্যাদিতে ভিটামিন A থাকে। এছাড়াও হাঙর, কড ইত্যাদি মাছের যকৃৎ, মাছের তেল বা তেলযুক্ত মাছ, মাংস, ডিম ইত্যাদি খাবারে ভিটামিন A থাকে। আমলকি, পেয়ারা, পাতিলেবু, ব্রকোলি, কিউই, পেঁপে, কমলালেবু, ফুলকপি, বাঁধাকপি, পালং, আঙুর, আনারস ইত্যাদি খাবারে ভিটামিন C থাকে।

ত্বকের উজ্জ্বলতা কমতে শুরু করলে বুঝতে হবে শরীরের ভিটামিন B কমপ্লেক্সের ঘাটতি আছে। এছাড়াও সারাদিন শরীরের ক্লান্তি, খাবারের স্বাদ না পাওয়া ইত্যাদিও ভিটামিন B কমপ্লেক্সের ঘাটতির লক্ষণ। এই ঘাটতি রুখতে দুধ, চিজ, ডিম, মেটে, মাংস, চিকেন, মাছ, সবুজ শাক সবজি খাওয়া প্রয়োজন।

ফ্যাকাশে ত্বকের সাধারণ অর্থ রক্তাল্পতা। শরীরে রক্তের ঘাটতি বা অ্যানিমিয়া দেখা দিলে মুখ ফ্যাকাশে হয়ে যায়। শরীরে হরমোনের পরিবর্তনের কারণেও ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে। শরীরের জলের ঘাটতি হলে বা শরীর ডিহাইড্রেট হয়ে গেলেও মুখের ত্বক ফ্যাকাশে হয়ে যায়। শরীরের ভিটামিন বি এবং সি-এর ঘাটতি হলেও ত্বক ফ্যাকাশে হতে পারে।

অনেক সময়ই দেখা যায় শরীরের নির্দিষ্ট একটি স্থানের রং বদলে যাচ্ছে। হয় স্বাভাবিকের থেকে গাঢ় হয়ে যাচ্ছে বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সংবেদনশীল এবং শুষ্ক ত্বকের ক্ষেত্রে প্রায়ই এই সমস্যা দেখা দেয়। কিছুক্ষণ কড়া রোদে দাঁড়িয়ে থাকলেও ত্বক কালো হয়ে যায় এমনকি চুলকানিও হতে পারে। ভিটামিন সি-র ঘাটতির কারণে এই সমস্যাগুলি দেখা দিতে পারে।

আরও পড়ুন: Calcium: দুধ খেতে অপছন্দ? দুধ ছাড়াও শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এই ৪টি খাবারে

আরও পড়ুন: Post-Diwali Detox Tips: জিমে গিয়ে ঘাম আর ঝরাতে হবে না! পোস্ট-দিওয়ালি ডিটক্স টিপসেই হবে কেল্লাফতে!

আরও পড়ুন: Winter Bone Care: শীতকালের সকালে অসম্ভব গাঁটের যন্ত্রণায় ভুগছেন? চিন্তার কোনও কারণ নেই, এই পদ্ধতিগুলো মেনে চলুন…

Follow Us