AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Theme Song: এবার গানেও ‘মোদী পরিবার’, লোকসভার দিন ঘোষণার আগেই প্রচারের গান প্রকাশ বিজেপির

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের প্রচার আগে থেকেই শুরু করে দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির সমস্ত নেতারাই প্রচার করছেন দেশজুড়ে। এবার প্রধানমন্ত্রী মোদীর নামে গানও প্রকাশ করা হল। গানের নাম "মোদী কা পরিবার"।

BJP Theme Song: এবার গানেও 'মোদী পরিবার', লোকসভার দিন ঘোষণার আগেই প্রচারের গান প্রকাশ বিজেপির
প্রকাশিত হল "মোদী কা পরিবার" গান।Image Credit: Twitter
| Updated on: Mar 16, 2024 | 10:24 AM
Share

নয়া দিল্লি: মাস ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আজ, শনিবার লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে। নির্বাচনের দিন ঘোষণার আগেই ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে সমস্ত দল। পিছিয়ে নেই বিজেপিও। নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রচারের গান প্রকাশ করল বিজেপি (BJP)। গানের নাম দেওয়া হয়েছে, “মোদী কা পরিবার”।

লোকসভা নির্বাচনের প্রচার আগে থেকেই শুরু করে দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির সমস্ত নেতারাই প্রচার করছেন দেশজুড়ে। এবার প্রধানমন্ত্রী মোদীর নামে গানও প্রকাশ করা হল। গানের নাম “মোদী কা পরিবার”। মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সাধারণ মানুষের প্রধানমন্ত্রী মোদীর উপরে আস্থাকেই তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও সেই ভিডিয়ো শেয়ার করেছেন।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালু প্রসাদ যাদব প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেছিলেন, “প্রধানমন্ত্রী মোদীর পরিবার নেই তো আমরা কী করব?”। এরপরই প্রতিবাদে সরব হয় বিজেপির সকল কর্মীরা। তারা সকলে নিজেদের মোদীর পরিবার বলে পরিচয় দেন। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপির সাধারণ কর্মীরা সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেদের নামের পাশে “মোদীর পরিবার” লেখেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?