AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi Asset: ৫ বছরে রাহুলের সম্পত্তি বেড়েছে ৫ কোটি! স্টক মার্কেট-মিউচুয়াল ফান্ডে কোটি কোটি বিনিয়োগ, ওয়েনাডের প্রার্থীর সম্পত্তি কত?

Rahul Gandhi Asset: জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাহুল গান্ধী যে হলফনামা জমা দিয়েছেন, তাতে দেখা গিয়েছে, ৫৩ বছর বয়সী নেতার হাতে নগদ রয়েছে ৫৫ হাজার টাকা। ব্য়াঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৬ লক্ষ ২৫ হাজার টাকা। এখানেই শেষ নয়, শেয়ার মার্কেটেও বিনিয়োগ করেন রাহুল।

Rahul Gandhi Asset: ৫ বছরে রাহুলের সম্পত্তি বেড়েছে ৫ কোটি! স্টক মার্কেট-মিউচুয়াল ফান্ডে কোটি কোটি বিনিয়োগ, ওয়েনাডের প্রার্থীর সম্পত্তি কত?
রাহুল গান্ধীর সম্পত্তি কত?Image Credit: TV9 বাংলা
| Updated on: Apr 05, 2024 | 1:57 PM
Share

নয়া দিল্লি: ২০১৯ সালে যা সম্পত্তি ছিল, মাত্র ৫ বছরেই সেই সম্পত্তির পরিমাণ বেড়ে গেল ৫ কোটি! সত্য়িই কোটিপতি রাহুল গান্ধী। বুধবার কেরলের ওয়েনাড আসনের কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন রাহুল গান্ধী। আর তারপরই সামনে এল, রাহুলের এখন সম্পত্তি কত!

জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাহুল গান্ধী যে হলফনামা জমা দিয়েছেন, তাতে দেখা গিয়েছে, ৫৩ বছর বয়সী নেতার হাতে নগদ রয়েছে ৫৫ হাজার টাকা। ব্য়াঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৬ লক্ষ ২৫ হাজার টাকা। এখানেই শেষ নয়, শেয়ার মার্কেটেও বিনিয়োগ করেন রাহুল। স্টক মার্কেটে ৪.৩ কোটি টাকা বিনিয়োগ করেছেন ওয়েনাডের বিদায়ী সাংসদ।

মিউচুয়াল ফান্ডেও তাঁর বিনিয়োগ রয়েছে, মোট ৩.৮১ কোটি টাকা বিনিয়োগ করেছেন রাহুল গান্ধী। সরকারি বিভিন্ন প্রকল্প, যেমন ন্যাশনাল সেভিং স্কিম, পোস্টাল সেভিং স্কিম ও ইন্সুরেন্স পলিসি রয়েছে, তাতে ৬১.৫২ লক্ষ টাকা রেখেছেন তিনি। গোল্ড বন্ডও রয়েছে রাহুলের। ১৫.২ লক্ষ টাকা গোল্ড বন্ড রয়েছে রাহুল গান্ধীর নামে। তাঁর কাছে ৪.২ লক্ষ টাকার গহনা রয়েছে। ঋণের বোঝাও রয়েছে কংগ্রেস সাংসদের ঘাড়ে। ৪৯.৭ লক্ষ টাকার ঋণ রয়েছে রাহুলের।

মনোনয়ন জমা দিলেন রাহুল।

রাহুলের হলফনামার তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে রাহুল গান্ধীর উপার্জন ছিল ১ কোটি ২ লক্ষ ৭৮ হাজার ৬৮০ টাকা। সনিয়া পুত্রের স্থাবর সম্পত্তির পরিমাণ ১১.১৪ কোটি টাকা, অস্থাবর সম্পত্তি রয়েছে ৯.২৪ কোটি টাকার। সব মিলিয়ে রাহুলের মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকারও বেশি।

২০১৯ সালে যখন লোকসভা নির্বাচনে লড়েছিলন রাহুল, সেই সময়ে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৫ কোটি টাকা। অর্থাৎ ৫ বছরেই ৫ কোটি টাকা সম্পত্তি বেড়েছে। হলফনামা অনুযায়ী, রাহুল গান্ধীর গুরুগ্রামে একটি অফিস রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ৯ কোটি টাকা। বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রার সঙ্গে মিলিত মালিকানায় দিল্লিতে রাহুলের একটি কৃষিজমিও রয়েছে। এটি পৈত্রিক সম্পত্তি হিসাবেই উল্লেখ করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল, রাহুল গান্ধীর নিজস্ব কোনও গাড়ি নেই।

হলফনামায় রাহুল গান্ধীর নামে কী কী পুলিশি অভিযোগ ও মামলা রয়েছে, তাও উল্লেখ করা হয়েছে। এক নির্যাতিতার পরিবারের মুখ প্রকাশ্যে আনার জন্য রাহুলের বিরুদ্ধে পকসো আইনে মামলা রয়েছে। এছাড়া একাধিক মানহানির মামলাও রয়েছে।

আগামী ২৬ এপ্রিল কেরলে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। ২০১৯ সালে ৪ লক্ষেরও বেশি মার্জিনে জিতেছিলেন রাহুল। বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন  ও সিপিআই নেতা অ্যানি রাজাকে হারিয়েছিলেন তিনি।

Follow Us
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত