Railways Ticket Booking: একদিনে সর্বোচ্চ বুকিংয়ের রেকর্ড গড়ল IRCTC, কত টিকিট বুকিং হল, জানেন?
Indian Railways: আইআরসিটিসি জানিয়েছে, সংরক্ষিত টিকিটের ৮৯ শতাংশই অনলাইনে বুকিং হয়েছে। এই বিপুল বুকিং সামলাতে নতুন সার্ভার আনা হয়েছে, যাতে দ্বিগুণ পরিমাণ টিকিট বুক করা যায়। এছাড়া আইআরসিটিসি গত জুলাই মাসে নতুন ওয়েবসাইট ও ইউজার ইন্টারফেস-ও লঞ্চ করেছে। এতে

নয়া দিল্লি: আইআরসিটিসির বিরাট রেকর্ড। একদিনে সর্বোচ্চ টিকিট বুকিংয়ের রেকর্ড গড়ল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। একদিনে কত টিকিট বুক হল জানেন?
ভারতীয় রেলওয়ের অফিসিয়াল টিকিট বুকিং অফিসিয়াল ওয়েবসাইট আইআরসিটিসি জানিয়েছে, গত ৭ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ বুকিং হয়েছে। ওই দিনে ২০ লাখেরও বেশি টিকিট বুকিং হয়েছে। উৎসবের মরশুমে ভ্রমণের জন্যই এই বিপুল বুকিং হয়েছে। এই প্রথম একদিনে ২০ লাখের গণ্ডি পার করল টিকিট বুকিং।
শুধু ওই দিন নয়, তার পরের দিনও বিপুল বুকিং হয়েছে। ৮ সেপ্টেম্বর আইআরসিটিসির প্ল্যাটফর্ম থেকে ১৯ লক্ষ ৫০ হাজার ৬৯৯টি টিকিট বুকিং হয়েছে। গত বছরের তুলনায় ৬ শতাংশ বুকিং বেড়েছে। গত বছর এই সময়ে একদিনে বুকিং হয়েছিল ১৮ লক্ষ ৪০ হাজার ২০৩ টিকিট।
আইআরসিটিসি জানিয়েছে, সংরক্ষিত টিকিটের ৮৯ শতাংশই অনলাইনে বুকিং হয়েছে। এই বিপুল বুকিং সামলাতে নতুন সার্ভার আনা হয়েছে, যাতে দ্বিগুণ পরিমাণ টিকিট বুক করা যায়। এছাড়া আইআরসিটিসি গত জুলাই মাসে নতুন ওয়েবসাইট ও ইউজার ইন্টারফেস-ও লঞ্চ করেছে। এতে যাত্রীরা বুকিংয়ের আগে দেখতে পারবেন যে কোন কোন সিট ফাঁকা রয়েছে।
আইআরসিটিসি জানিয়েছে, অ্যান্টি বট সিস্টেমের জন্য ৫৫ থেকে ৬৫ শতাংশ সন্দেহজনক বট সরানো সম্ভব হয়েছে। নতুন প্ল্যাটফর্মে বুকিং উইন্ডো খোলার প্রথম ১০ মিনিটে এজেন্টরা টিকিট বুক করতে পারেন না। টিকিট বুকিংয়ের জন্য আধার ভেরিফিকেশনও বাধ্যতামূলত করা হয়েছে।
