AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moist Killed: জঙ্গলে প্রবল গুলির লড়াই, শঙ্কর রাও সহ অন্তত ১৮ মাওবাদীর মৃত্যু

Maoist Killed: দু'পক্ষের গুলির লড়াই শুরু হয় মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ। বিএসএফ ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এদিন যৌথভাবে অভিযান চালিয়েছিলেন। আর সেই অভিযানেই একাধিক মাওবাদীর মৃত্যু হয় গুলিতে।

Moist Killed: জঙ্গলে প্রবল গুলির লড়াই, শঙ্কর রাও সহ অন্তত ১৮ মাওবাদীর মৃত্যু
বিএসএফের গুলিতে মৃত্যু একাধিক মাওবাদীরImage Credit: TV9 Bangla
| Updated on: Apr 16, 2024 | 6:53 PM
Share

ছত্তীশগড়: লোকসভা নির্বাচনের মুখে ফের গুলির লড়াই ছত্তীশগড়ে। বিএসএফ-এর সঙ্গে গুলির লড়াইতে অন্তত ১৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। মঙ্গলবার ছত্তীশগড়ের কাঙ্কর জেলায় চলে এই গুলির লড়াই। জানা যাচ্ছে, মৃতদের মধ্য়ে রয়েছেন শঙ্কর রাও নামে এক শীর্ষ মাও নেতা, যাঁর মাথার দাম ধার্য করা হয়েছিল ২৫ লক্ষ টাকা। ঘটনায় আহত হয়েছেন দুই বিএসএফ জওয়ান। প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গত বছর নভেম্বর মাসে এই রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন মাওবাদী হামলার ঘটনা ঘটে।

জানা গিয়েছে, এদিন ছোটে বেঠিয়া থানা এলাকার মধ্য অবস্থিত ওই জঙ্গলে অপারেশন চলার পর উদ্ধার হয় একের পর এক অস্ত্র। উদ্ধার হয়েছে চারটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল। জানা গিয়েছে, দুপুর দেড়টা নাগাদ শুরু হয় গুলির লড়াই। গত মাসে এই জেলাতেই চলে এনকাউন্টারে। মৃত্যু হয় এক পুলিশ ও দুই সাধারণ নাগরিকের। সেই সময় বেশ কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছিল।

সূত্রের খবর, এদিন অভিযান চালানোর সময় ছিলেন, রাজ্য পুলিশ, বিএসএফ ও বাস্তার ফাইটারসের আধিকারিকরা। প্রথমে গোটা জঙ্গল এলাকা ঘিরে ফেলা হয়। এরপর গুলি চালানো হয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে এনকাউন্টারে তিন মাওবাদীর মৃত্যু হয়েছিল।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু