AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখ্যমন্ত্রীকে খুনের জন্য সুপারি, উড়ো চিঠিতে ঘুম উড়েছে ওড়িশার পুলিস-প্রশাসনের

বেনামী প্রেরক চিঠিতে আরও যোগ করে লেখেন, "আপনাকে মারার জন্য ইতিমধ্যেই রাজ্যে অস্ত্র নিয়ে আসা হয়েছে, যেকোনও মুহূর্তে আপনার খুন হয়ে যেতে পারে, সুতরাং সাবধান থাকুন।"

মুখ্যমন্ত্রীকে খুনের জন্য সুপারি, উড়ো চিঠিতে ঘুম উড়েছে ওড়িশার পুলিস-প্রশাসনের
ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Jan 08, 2021 | 7:14 PM
Share

ভুবনেশ্বর: একটি উড়ো চিঠি, আর তাতেই ঘুম উড়েছে ওড়িশা পুলিস-প্রশাসনের। কারণ চিঠিতে লেখা রয়েছে, যেকোনও মুহূর্তেই খুন হতে পারেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। তাঁকে খুন করার জন্য সুপারি কিলার (contractual killers) নিয়োগ করা হয়েছে, তাঁদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও।

গত ৫ জানুয়ারি ইংরেজি লেখা ওই বেনামী চিঠিটি পান ওড়িশার মুখ্যমন্ত্রী। সেই চিঠিতে বড় বড় হরফে লেখা রয়েছে, “আপনাকে জানাতে চাই যে, আপনাকে খুনের জন্য কয়েকজন সুপারি কিলারদের নিয়োগ করা হয়েছে। এরা সকলেই পেশাদার খুনি, এদের হাতে রয়েছে একে৪৭ (AK47) ও সেমি অটোমেটিক পিস্তল (Semi Automatic Pistol)-র মতো অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও।”

আরও পড়ুন: ব্রিটেন থেকে অবতরণ! ‘নেগেটিভ’ হলেও থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

বেনামী প্রেরক চিঠিতে আরও যোগ করে লেখেন, “আপনাকে মারার জন্য ইতিমধ্যেই রাজ্যে অস্ত্র নিয়ে আসা হয়েছে, যেকোনও মুহূর্তে আপনার খুন হয়ে যেতে পারে, সুতরাং সাবধান থাকুন।” প্রেরকও এও জানান যে মুখ্যমন্ত্রীকে খুন করার প্রধান চক্রী নাগপুরের বাসিন্দা।

এই চিঠি পাওয়ার পরই রাতের ঘুম উড়ে গিয়েছে পুলিস-প্রশাসনের। স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব সন্তোষ বালা (Santosh Bala) গোয়েন্দা বিভাগের ডিজি ও ভুবনেশ্বরের পুলিস কমিশনারকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে বলেছেন। সত্যতা যাচাই করতে খোঁজ চলছে চিঠি প্রেরকেরও।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সম্পর্কে সন্তোষ বালা বলেন, “এই চিঠি পাওয়ার পরই মুখ্যমন্ত্রীর বাসভবন ও সচিবালয়ের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এছাড়াও তিনি যেখানেই যাবেন, সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে।”

আরও পড়ুন: সুরাহার আশা নেই, তবুও অষ্টম দফা বৈঠকে কেন্দ্র-কৃষক সংগঠন

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?