AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Attacks Rahul Gandhi-Neha Bora: বাংলাদেশের ধাঁচেই ভারতে সরকার বদলানোর ছক কষছে রাহুল-নেহারা? বিরাট অভিযোগ বিজেপির

Neha Bora Video: এ দিন বিজেপি সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়ে বলে যে রাহুল গান্ধী বলেছিলেন তাঁর লড়াই আরএসএস বা বিজেপির বিরুদ্ধে নয়, তাঁর লড়াই রাষ্ট্রের বিরুদ্ধে। এর অর্থ সংবিধানের বিরুদ্ধে লড়ছেন রাহুল গান্ধী ও তাঁর অনুচররা। 

BJP Attacks Rahul Gandhi-Neha Bora: বাংলাদেশের ধাঁচেই ভারতে সরকার বদলানোর ছক কষছে রাহুল-নেহারা? বিরাট অভিযোগ বিজেপির
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Oct 15, 2026 | 2:39 PM
Share

নয়া দিল্লি: বাংলাদেশের ধাঁচে ভারতেও শাসন ক্ষমতা বদলের ছক রাহুল গান্ধী-নেহা বোরাদের? আইসা-র সভাপতি নেহা বোরার ভিডিয়োকে হাতিয়ার করে এবার আক্রমণ বিজেপির। কেন্দ্রের শাসক দলের অভিযোগ, রাহুল গান্ধী দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছেন। এই সব না করে যদি দেশের কাজ করতেন, তাহলে হয়তো কংগ্রেসের ভোট বাড়ত।

এ দিন বিজেপি সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়ে বলে যে রাহুল গান্ধী বলেছিলেন তাঁর লড়াই আরএসএস বা বিজেপির বিরুদ্ধে নয়, তাঁর লড়াই রাষ্ট্রের বিরুদ্ধে। এর অর্থ সংবিধানের বিরুদ্ধে লড়ছেন রাহুল গান্ধী ও তাঁর অনুচররা।

নেহা বোরার বক্তব্য তুলে ধরে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলেন, “শব্দ নেহার হলেও, বিচারবুদ্ধি রাহুল গান্ধীর। এরা ভারতে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আর এই বাহানায় নিজের পরিবারকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। আমি রাহুূল গান্ধীকে বলতে চাই, যতটা পরিশ্রম আপনি অরাজকতা ছড়ানোর জন্য করছেন, সেই পরিশ্রম-ক্ষমতা যদি আপনারা জনগণের সেবা করার জন্য় করতেন, তাহলে কী জানি, তিন-চার জায়গায় কংগ্রেসের ভোট হয়তো বেড়ে যেত।”

নেহা বোরার বক্তব্যকে সমর্থন না করলে, এক ঘণ্টার মধ্যে নোহা বোরার বিরুদ্ধে বিবৃতি দিয়ে দেখান, এই চ্যালেঞ্জ করেছে বিজেপি।

প্রসঙ্গত, নেহা বোরা একটি ভিডিয়ো বার্তায় বলেছেন, “জেন-জ়ি আন্দোলন প্রথম বাংলাদেশে শুরু হয়েছিল। তোমাদের অভিনন্দন আমাদের রাস্তা দেখানোর জন্য, আমাদের আন্দোলনে সমর্থন জানানোর জন্য, দেশের যুব প্রজন্মের পাশে থাকার জন্য। বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল, তা গণতান্ত্রিক ও ভোটার অধিকারের জন্য। বাংলাদেশে যেমন বিশ্ববিদ্যালয়গুলি হুমকির মুখে ছিল, একই অবস্থা আমাদের।”

Follow Us