AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Terrorist Attack: সেনার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের, ফের উত্তপ্ত উপত্যকা

J&K Terror Attack: এদিন সকাল সাতটা নাগাদ জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে বাতাল এলাকায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় একদল জঙ্গি। সেনা পাল্টা গুলি চালাতেই পালায় সেনাবাহিনীও।

Terrorist Attack: সেনার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের, ফের উত্তপ্ত উপত্যকা
জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।Image Credit: PTI
| Updated on: Oct 28, 2024 | 7:18 PM
Share

শ্রীনগর: আবার উত্তপ্ত উপত্য়কা। ফের জঙ্গিদের নিশানায় সেনাবাহিনী। আজ, সোমবার সকালেই জম্মু-কাশ্মীরের আখনুরে সেনাদের গাড়িতে হামলা হয়। গাড়ি লক্ষ্য করে চলে গুলি।  সম্ভাব্য জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছে। শুরু হয়েছে জঙ্গি দমন অভিযান।

জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে বাতাল এলাকায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় একদল জঙ্গি। সেনা পাল্টা গুলি চালাতেই পালায় জঙ্গিরা। সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। জঙ্গি হামলার পরই ঘিরে ফেলা হয়েছে এলাকা। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

দীপাবলির ঠিক আগেই সেনার উপরে এই জঙ্গি হামলা ফের একবার উদ্বেগ  বাড়িয়েছে। গত সপ্তাহেই একাধিকবার জঙ্গি হামলা হয়েছে উপত্যকায়। জঙ্গিদের গুলিতে দুই জওয়ান সহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ অক্টোবরই বারামুল্লার গুলমার্গের কাছে একইভাবে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই সংঘর্ষে প্রাণ হারান দুই জওয়ান। ওই দিন সকালেও ত্রাল এলাকায় জঙ্গিদের গুলিতে আহত হন এক পরিযায়ী শ্রমিক। তার আগে, গত ২০ অক্টোবর জঙ্গিরা সোনমার্গের গান্দেরবালে হামলা চালায়। টানেলের কাজ করতে আসা ছয়জন শ্রমিক ও এক চিকিৎসকের মৃত্যু হয় জঙ্গিদের গুলিতে।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?