AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anti-Begging Campaign: ভিক্ষা দিলেই এবার জেল! ভিক্ষারি শূন্য করতে বড় সিদ্ধান্ত

Anti-Begging Campaign: এটি কেন্দ্রীয় সরকারের আওতায় একটি অগ্রণী প্রকল্প। যা শুধুই ইন্দোর নয়, বরং দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই-সহ মোট দশটি শহরে চলবে। মূলত ভিক্ষাবৃত্তির নামে চলতি অপরাধকে রুখতেই নাকি এই প্রকল্পের সূচনা।

Anti-Begging Campaign: ভিক্ষা দিলেই এবার জেল! ভিক্ষারি শূন্য করতে বড় সিদ্ধান্ত
| Updated on: Dec 17, 2024 | 6:43 PM
Share

ভোপাল: ভিক্ষা দিলেই এবার যেতে হবে জেলে। বিদেশ নয়, এবার দেশেরই এক শহরে জারি হল এই নিয়ম। পথে-ঘাটে যেতে কিংবা ট্রেনে হামেশাই আমাদের মুখোমুখি হতে হয় তাঁদের। দু’টো পয়সার জন্য এগিয়ে আসে তাঁদের হাতটা। তাতে কিছু মানুষের মুখে বিরক্তির ছাপ উঠলেও। কেউ কেউ পকেট হাতড়ে দু-এক টাকা দান করেই থাকে।

কিন্তু এবার ‘সাহায্যের হাত’ দেখলেই হাতকড়ি পরাবে পুলিশ। জানুয়ারির ১ তারিখ থেকেই জারি হবে এই নিয়ম। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোরকে ভিখারি-শূন্য করতে এই সিদ্ধান্ত। ভিক্ষা দিতে দেখলেই দায়ের হবে মামলা।

এই প্রসঙ্গেই জেলাশাসক আশিষ সিংহ জানালেন, ‘ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে ক্যাম্পেইন আপাতত এই মাসের শেষ অবধি চলবে। জানুয়ারি ১ তারিখের পর থেকে কাউকে প্রকাশ্যে ভিক্ষা দিতে দেখা গেলেই তার বিরুদ্ধে দায়ের হবে মামলা।’

কেন এই রকম সিদ্ধান্ত?

জানা যায়, এটি কেন্দ্রীয় সরকারের আওতায় একটি অগ্রণী প্রকল্প। যা শুধুই ইন্দোর নয়, বরং দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই-সহ মোট দশটি শহরে চলবে। মূলত ভিক্ষাবৃত্তির নামে চলতি অপরাধকে রুখতেই নাকি এই প্রকল্পের সূচনা। এক আধিকারিক জানান, ‘সমীক্ষা তৈরি করার সময় ভিক্ষাবৃত্তির মধ্য়ে দিয়ে চলা অপরাধ দেখে আমাদের চক্ষু চড়কগাছ। কারোর রয়েছে পাকা বাড়ি, কারোর ছেলে-মেয়ে আবার কাজ করে ব্যাঙ্কে। একটি পরিবার আবার রাজস্থান থেকে ইন্দোরে এসে ভিক্ষা করছে আর রাত হলেই চলে যাচ্ছে বিলাসবহুল হোটেলে।’

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার